somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতো লজ্জা পাওয়ার কি আছে?

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদের মাথায় চুল কম তাদের পকেটে কিছু না পেলেও একটি চিরুনি পাবেন কারণ তারা বুঝে চুল না থাকার মূল্য! অল্প যে কয়টা আছে সেগুলো যত্ন করে গুছাইয়া রাখে,
শেষ কিছু অবশিষ্ট চুল যে করে হোক রক্ষা করতেই হবে ।
.
তো এক কিপ্টে লোক গেছে চিরুনি কিনতে । এলাকার সাবাই তাকে কিপ্টুস জানতো তাই সে দোকানে গিয়ে বললো ভাই চিরুনীর একটি কাঁটা ভেঙ্গে গেছে ।দোকানী তাকে ইয়ার্কি করে বললো, একটি কাঁটা ভেঙ্গে গেছে তো কি হয়েছে? বাকীগুলো দিয়ে চালিয়ে দিন! খামোখা কেনো টাকা খরচ করতে যাবেন? অবশেষে সে রেগেমেগে বললো, আরে ভাই ঐ একটি কাঁটা ই শেষ কাঁটা ছিলো!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইটে একবার আলামিনের আধুনিক সেলুনে চুল কাটতে গেলে সে আমার থেকে বিশ টাকা বেশী দাবী করে বসলো! বললো সকালে আপনার আব্বার চুল কেটে কাঁচি ভোতা হয়ে গেছে এখন আপনি আসছেন কাঁচি ভাঙ্গতে!
.
এক দুষ্টু ছেলে তার বাবা মা কে বলছে তোমাদের কিছু চুল সাদা কিছু চুল কালা কেনো? দম্পতি উত্তর দিলো, যাদের ছেলে দুষ্টমি বেশী করে সেই দুষ্ট ছেলের টেনশনে বাবা মায়ের চুল পেকে সাদা হয়ে যায়! তা শুনে ছেলে জবাব দিলো, ও আচ্ছা তাহলে তোমাদের কারণে আমার নানা নানী দাদা দাদীর সবগুলো চুল ধবধবে সাদা হয়ে গেছে ।
.
এরপর বাবা বললো, বেশী পাকনামো না করে একটু চুল টেনে দে!
.
ছেলে চুল টানছে বাবা আরামছে চোখ বুজে আছে । কিরে তুই তো আগে এতো সুন্দর করে চুল টানতি না! ছেলে বললো, দূর বাবা! কি যে বলো! আমার চুইংগামটা তোমার চুলে আটকে গেছে ।
.
এক রোগী গেছে ডাক্তারের কাছে চুল পড়া সমস্যা নিয়ে । ডাক্তার বললো, চৌধুরী সাহেব কিসের এতো টেনশন করেন এতো যে চুল পড়ে যায়! রোগী বললো, চুল পড়া নিয়ে ই তো যত টেনশন ।
.
নাই মামার চেয়ে কানা মামা ভালো এর সবচেয়ে বড় উদাহরণ আমার চুল! দৈনিক ঘর থেকে বের হলে রুটিন করে শুনতে হয়, শরীফ ভাই তো বুড়ো হয়ে গেছেন । আপনার চুল পেকে যাচ্ছে! আমি বলি, কি চুল টাইপের কথা বলিস । চুল চলে যাওয়ার চেয়ে পেকে যাওয়া ভালো ।
.
বিয়ের আগে মেয়ে দেখতে গিয়েছিলাম । শরমে মাথা নিচু করে ছিলাম! মেয়ে তো আমাকে দেখে কথার এক ফাঁকে বলেই ফেললো, বাবা আপনি এখনো দেখতে সো ইয়ং! আমি তো আপনার মেয়ের মতো! এতো লজ্জা পাওয়ার কি আছে?
.
আসলে বউ এখন স্বীকার করে না । সে মনে হয় বলেছিলো, ‘আপনি তো আমার মেয়ের বাবা হবেন । এতো লজ্জা পাওয়ার কি আছে?’
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×