somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলিয়ন ডলার ইজ নাথিং

২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইরিশ অন্যতম শীর্ষ ধনী শন কুইন যার ২০০৮ সালে ছয় বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সম্পদ ছিলো কিন্তু কয়েক বছর পরে তিনি দেউলিয়া ঘোষিত হয়েছিলেন ৷
.
মান সম্মান এবং টাকা, এগুলো অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ৷
.
আইসল্যান্ডের অন্যতম শীর্ষ ধনী বিলিওনিয়ার গুডমান্ডসন্ মাত্র কয়েকটা ভুল দাবার চালে নিঃস্ব হয়ে গিয়েছিলেন!
.
কত বিলিওনিয়ার মিলিওনিয়ার যে ভুল সিন্ধান্ত কিংবা ভাগ্যের নির্মম পরিহাসে হিরো থেকে জিরো হয়েছেন সে গল্প কয়জন ই বা বলে ৷
.
তোমরা হুয়াওয়ে, সামসাং, আইফোনের জয়জয়কার দেখো কিন্তু নকিয়া মটোরোলার হারিয়ে যাওয়া দেখো না ৷
.
সবাই গুগুল নিয়ে যখন ব্যস্ত তখন আমাদেরও মনে রাখতে হবে ইয়াহু কিন্তু একদিন ভরা যৌবন নিয়ে টগবগ করছিলো ৷
.
ডিএসলারে টিস্ টিস্ ক্লিক করার আগে আমাদের স্মরণ করা উচিত প্রায় ১৩০ বছর ফ্রেমবন্দী করার বিস্ময়কর স্মৃতি নিয়ে ১৯৯০ সালে আমাদের জন্মের সময়েও কোডাক ফিল্ম ছিলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাঁচটি ব্রান্ডের একটি,
.
যারা যুগের পর যুগ টিকে থাকে কিংবা শতাব্দির পর শতাব্দি তারা যে কাজটি সবার আগে করে তা হলো সঠিক সময়ে সঠিক সিন্ধান্ত নিতে পারা ৷
.
পৃথিবী পাল্টে যাচ্ছে তার সাথে নিজেকেও পাল্টিয়ে নিয়ে যেতে যে পারেনি তার ধ্বংস মহাকালে লেখা আছে,
.
আজকের আমাজান, আলী বাবা, গুগুল, ফেসবুক, ইয়ুটিয়ুব, টুইটার, হোয়াটসএপ্ যা বলেন না কেনো তারা সময়ে সময়ে নিজেকে আপডেট করে নিয়েছে! কখনো কখনো আপগ্রেড ৷
.
ভারতের বিজয় মালিয়া ২০১২ সালের আগে নিজস্ব আইল্যান্ড, সুরম্য বাংলো, প্রাইভেট বিমান, এয়ারবাস, গাড়ি, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিসহ কি ছিলো না তার! সবি একদিন ফিকে হয়ে গেছে ৷
.
পৃথিবী ভাঙ্গা গড়ার খেলা, আপনাকে কোটি টাকা দিলে আপনি ধনী হয়ে যাবেন বেপারটা তা না ৷
.
২০০২ সালের ভারতের পশ্চিম বঙ্গে লটারিতে দেড় কোটি টাকা জিতে রাতারাতি ‘রাজা’ বনে গিয়েছিলেন আজিজ মোল্লা কিন্তু আবার সেই টাকার গরম সহ্য করতে না পেরে আর লাখ লাখ টাকার লটারি কিনে আবারও ফকির বনের বাসিন্দা হয়েছিলেন তিনি,
.
তার স্ত্রী সাফিনুর আক্ষেপ করে বলেছিলেন, ‘স্বামী গাড়িতে কাজ করত। আমি বিড়ি বাঁধতাম। সংসার চলে যাচ্ছিল। এই লটারিই সব শেষ করে দিল।’
.
সুতরাং মনে রাখবেন, লাইফ ইজ মাইন্ড সেট্! কোটি কোটি টাকা কামানোর আগে নিজের মানসিকতাকে কোটি টাকার পর্যায়ে নিয়ে যেতে না পারলে কয়েকদিন পর দেখবেন ইয়ু আর নাথিং,
.
পৃথিবীর ৮০ ভাগ সম্পত্তি ৫ ভাগ মানুষের কাছে তা যদি তাদের থেকে নিয়ে ৮০ ভাগ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় কয়েক বছর পর দেখা যাবে তা ঐ ৫ শতাংশ মানুষের কাছে চলে গিয়েছি! এটাকে বলে শিক্ষা, প্রকৃত শিক্ষা, খাতা কলমে শিক্ষা ৷
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×