somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাসের এতো শক্তি কেনো?

৩১ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের রহস্য হলো প্লাসিবো ইফেক্ট,
.
মানে রোগীকে আশ্বস্ত করা হয় তাকে ঔষুধ দেওয়া হয়েছে,
.
আসলে তা ঔষুধ না কেবলি ময়দা চিনির কুন্ডলি টাইপ ৷
.
রোগীকে ভ্রান্ত ধারণা দিয়ে বুঝানো হয় তার চিকিৎসা চলছে, সে আশ্বস্ত বিশ্বস্ত হয়ে দিন থেকে দিন ভালোবোধ করতে থাকে,
.
বিশ্বাসের এমনি শক্তি! আসলেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর!!!
.
বিশ্বাস হলো পৃথিবীর সবচেয়ে বড় অনুপ্রেরণা, আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে তা আপনার ব্রেনকে সেভাবে তৈরী করতে থাকবে যা আপনার কাজের প্রতি আসক্তি সৃষ্টি করতে থাকবে, পাগলপ্রায় করে তুলবে ৷
.
চিকিৎসা বিজ্ঞানে নকল(Sham) সার্জারি একটা ট্রাম আছে যেখানে রুগীর সাথে নাটক করে বুঝানো হয় সার্জারি হয়েছে তার, আসলে বেপার হলো কেবলি আত্মবিশ্বাস বাড়ানো,
.
'যা তুমি বিশ্বাস করো, একদিন তা তুমি দেখবে'
.
সম্পর্কের মধ্যে একটি মাত্র সুতা থাকে যা পুরো পৃথিবীকে একটি পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, অর্থনৈতিক আবহে বেঁধে রেখেছে তা হলো কেবলি বিশ্বাস ৷
.
ধর্মের মূলভিত্তি কিন্তু এই বিশ্বাসের উপ্রে প্রতিষ্ঠিত,
.
আব্রাহাম লিংকন বলেছিলেন 'কাউকে বিশ্বাস করা যদি বিপদজনক হয় তাহলে কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক' এমনকি টাকা নামক কাগজকে আমি আপনি বিশ্বাস করি বলে তা অনর্থ না হয়ে অর্থ হয়েছে,
.
হেলেন কিলার বলেছিলেন 'আশাবাদীতা হল এক ধরণের বিশ্বাস যা মানুষকে সাফল্যের দিকে পরিচালিত করে, আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়' একদম ঠিক,
.
মার্ক টোয়েইন বলেছিলেন 'সে সত্যিকারের মহৎ যে তোমার মধ্যে মহৎ পথের দিক নির্দেশনা দিয়ে সেই বীজ তোমার মধ্যে রোপন করেছিলেন' সুতরাং আপনি কেমন তা নির্ভর করে আপনি কেমন বিশ্বাস নিয়ে বেঁচে আছেন তার উপর
.
যেতে পারবে বিশ্বাস করেছে বলেই মানুষ চাঁদে যেতে পেরেছে,
.
ডানা নেই কিন্তু উড়তে পারবে বিশ্বাস করেছে বলেই মানুষ উড়তে শিখেছে,
.
মঙ্গলগ্রহ বসবাস করবে বলে বিশ্বাস করে বলেই একদিন বসবাস করবে ৷
.
বিজ্ঞানের যাবতীয় যত আবিষ্কার কেউ না কেউ তা দেখার আগে বিশ্বাস করেছিলো বলে তা আবিষ্কৃত হয়েছে,
.
ওস্টিন বলেছেন, 'দৃঢ় বিশ্বাস হলো বিশ্বাস করে যাওয়া যা তুমি এখনো দেখোনি'
.
থিয়োডর রুজভেল্ট সুন্দর বলেছিলেন 'যদি বিশ্বাস করো তুমি পারবেই তাহলে তুমি অর্ধেক পেরে গেছো' কঠিন কথা ৷
.
প্রত্যেক সফল মানুষ সফলতার পর ঘুরিয়ে ফিরিয়ে একটি কথা বলে গেছেন 'যখন কেউ বিশ্বাস করতো না আমি পারবো, তখনো আমি বিশ্বাস করতাম, আমি পারবো' পারবোই,
.
ভিশন! ভিশন! টুয়েন্টি টুয়েন্টি! ফোরটি! যা বলেন না কেনো, ভিশন হলো এমন একটি দৃষ্টিশক্তি কিংবা দেখার শিল্প, যা কেবলি আপনি ছাড়া জগতের কেউ দেখবে না ৷
.
যে প্লাসিবো ইফেক্ট ব্যবহার করে মনে মনে ডাক্তারও হাসে সে প্লাসিবো ইফেক্ট কিংবা বিশ্বাসের ফলে রুগী ভালো হতে থাকা একটা বিস্ময়কর বিষয় ৷
.
যে বিশ্বাস আপনার কর্মে প্রতিফলিত হয়না তাকে ভ্রান্ত বিশ্বাস কিংবা লোক দেখানো বিশ্বাস বলে!
.
বিশ্বাস করি আমরা পারবো, তারপর শতবার চেষ্টা করে বিফল হলে তা ব্যর্থতা না বরং শিক্ষা,
.
শিক্ষা শুধু বইয়ে থাকে না, ধাক্কা খেয়ে খেয়ে শিক্ষা হলো মূল শিক্ষা ৷
.
কে যেনো বলেছিলো 'শিখতে হলে ক্লাশরুমে না বরং কাজে নেমে পড়ো' তাহলে প্রকৃত শিক্ষা হবে!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×