somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহারে জীবন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট একটা খাঁচার মতো রুমে যেখানে একজন মানুষও দাঁড়ানো যায়না সেখানে বন্ধুর অসুস্থ বাবাকে দেখলাম প্রায় বছর ছয়েক শুয়ে আছে /
.
অনেক বছর ধরে আমার ক্লোজ ফ্রেন্ড অথচ কখনো তাকে দেখে কল্পনাও করতে পারিনি তার ব্যক্তিগত জীবন সংগ্রাম মুখর!
.
কখনো সখনও মুখ থেকে বেনসন সিগারেট কেড়ে নিয়ে সে ও সুখ টান দিতে দিতে আঙ্গুলের ইশারায় আমাকে দেখাতে অভ্যস্ত 'দোস্ত মাল যায়! একদম ঠাসা!'
.
আমি তাকে কখনো দেখেছি জলপ্রপাতে ধারে দাঁড়িয়ে থাকা বন্ধুদের টেনে নিয়ে পানিতে ফেলে উল্লাস করতে,
.
কখনোবা ভল্লাগেনা বলে 'কোন কনসার্টে উদ্দাম নৃত্যে' পাগলপ্রায়!
.
তাকে দেখেছি অসংখ্যবার গানের সুরের টানে গলার রগ বেরিয়ে যাওয়া বালক হিসেবে ।
.
আমার সম্মুখে সে যখন তার বাবার সামনে দাঁড়িয়ে ইশারায় বুঝিয়ে দিচ্ছিলো আমি তার বন্ধু তখন তার বাবা হালকা নড়তে গিয়ে পস্রাবের স্যালাইনের নল খুলে গিয়েছিলো মে বি,
.
সে নল লাগাতে আমার দিকে আসলে আমি একটু সরে পাশ ফিরতে যাওয়ায় ঘরের ছাদের টিনে মাথায় আঘাত খেলাম ।
.
আমি তার দিকে তাকিয়ে হা করে ভাবছিলাম সে কিভাবে পালা বদলের নাস্তা কিংবা ট্রিটের টাকা আমাদের দিতো?
.
একদিন তাকে আমি গালি দিয়ে বলেছিলাম 'শ্লা তোর পকেট থেকে টাকা বের করা কতটা কষ্ট' এতো ছ্যাঁচড়া তুই, সেদিন সে ভিলেনের মতো হাসছিলো! আমি আজ তার হাসির রহস্য টের পেলাম ।
ওর ফোকলা দাতের হাসির পর ওকে আর কিছু বলা মানে আনন্দ মাটি হয়ে যাওয়ার মতো অবস্থা,
.
যেদিন বন্ধু নতুন প্রেমে পড়েছিলো সেদিনের অদ্ভুত চুলের স্পাইক দেখে অনেক হাসছিলাম!
.
তবুও দিনশেষে ও না আসলে আড্ডা ট্যুর টিজিং কিংবা মেলা যায়রে সবি পানসে ম্লান মনে হতো! এতোটা জমিয়ে রাখতো সবাইকে/
.
আমি তার আম্মুর সাথে কথা বলতে গেলাম, নিজের ছেলে বানিয়ে দিলো আমাকে, তখন মাথায় ঘুরছে একটি ছেলে স্রেপ টিউশনি করে এই সংসারটা চালাচ্ছে!
.
সদ্য অনার্সে তার বি প্লাস রেজাল্ট হঠাৎ আমার কাছে গোল্ডেন এ প্লাস মনে হতে লাগলো,
.
তাকে অন্যরকম একটা ছেলে মনে হতে লাগলো, মনে হলো কেউ তার সাথে আমাকে চিকন পিনের চার্জার লাগিয়ে দিয়েছে, আমি মোটিবেটেড্ হচ্ছি!
.
লোকে কি না আমাকে বলে আমি নাকি মোটিবেশন দিই! ওদিকে সুখনদা কলার উঁচিয়ে 'আই এম মোটিবেশনাল স্পিকার' বলে চিল্লাচিল্লি লাগিয়ে দিয়েছে!
.
আমি বুক ফুলিয়ে যখন বলতে যাবো 'দোস্ত বিশ্বাস কর ভাই, তুই আমার সত্যিকারের অনুপ্রেরণা' তখন সে আমার দিকে মাথা নত করে বিড়বিড় করে বলতেছিলো 'দোস্ত মাইন্ড করিস না, পরিবারের অবস্থা ভালো না...একটু ভালো করে আপ্যায়ন আর আনন্দ দিতে পারলাম না!'
.
আমি স্তব্দ হয়ে গেলাম । মুখ দিয়ে কথা বেরোচ্ছে না! সে আমার দিকে তাকিয়ে ভাবছে, তার বন্ধুর কাটানো সময় হয়তো সুখকর হলোনা ।
.
মনে মনে বললাম 'দোস্ত তুই সেরা! সত্যি সেরা' কথাটা কন্ঠ পর্যন্ত এসে থেমে গেলো! কতটুকু শক্তি লাগবে জানিনা সে কথাটা তার কানে পৌঁছাতে...! লেখাটি যদি কখনো তার চোখে পড়ে সে বুঝবেও না, কিছু ঘটনা কাল্পনিক ঢুকিয়ে দিয়েছি!
.
তাকে নিয়ে হয়তো মহাকাব্য লিখা যাবে...ছোটখাট গল্প না!
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×