somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই কারণে কি ব্লগেও নীরবতা পরিলক্ষিত হচ্ছে!

০২ রা মার্চ, ২০২৫ সকাল ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ুন আহমেদ কেনো সেরা তা একটি উক্তি দিয়ে বুঝা যায়, 'কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ!'
.
পরিণত হতে পেরেছেন বলেই তিনি সেরাদের সেরা হয়ে সবার হৃদয় জয় করে নিয়েছিলেন!
.
বলা হয়ে থাকে সফল মানুষের ঠোঁটে দুটি জিনিস থাকে একটি নীরবতা অপরটি হাসি ৷
.
আরো বলা হয়ে থাকে নীরবে কঠোর পরিশ্রম করো একদিন সফলতা নিজেই তা ঢোল বাজিয়ে জানান দেবে ৷
.
কিংবদন্তি নাট্যকার জর্জ বার্নাড শ বলেছিলেন, 'নীরবতা হলো ঘৃণা প্রকাশের সবচেয়ে বড় অস্ত্র!'
.
বিখ্যাত দার্শনিক এপিকটেটাসের মতে, 'নীরব থাকো যখন কেবলি বলার প্রয়োজন তখনি বলো আর কেবল সংক্ষেপে বলো ৷'
.
জর্জ রিচার্ডও বলেছিলেন, 'নীরবতা মঙ্গল না করতে পারে কিন্তু ক্ষতি করে না।'
.
বিপ্লবী চে বলেছিলেন, ‘নীরবতা এক ধরনের যুক্তি যা গভীর তথ্য বহন করে।’
.
তবে ততক্ষণ পর্যন্ত নীরব থাকা উচিত যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে তৈরী করছেন!
.
ততক্ষণ পর্যন্ত নীরবতা যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে যোগ্য করে তুলতে পারছেন না!
.
নীরবতা নিয়ে জগদ্বিখ্যাত নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন, 'সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো!'
.
নীরবতা তখনি ভঙ্গ করা উচিত যখন সবাই আপনার নীরব মুখের দিকে তাকিয়ে থাকে এই আশায় এই মুখ দিয়ে আশার আলো ফুটবে,
.
হযরত আলী (রাঃ) বলেছিলেন, 'বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে ৷'
.
সবচেয়ে বড় কথা নীরব হয়ে থাকা মানে বোকা হয়ে থাকা নয় বরং আরো বেশী কিছু জানার জন্য শুনতে থাকা এবং নিজেকে তৈরী করে নেওয়া যাতে তুমি জয়ী হতে পারো কিংবা সঠিক বেপরাটি উপলব্দি করার ক্ষমতা অর্জন!
.
আমাদের মূল সমস্যা আমরা কোন কিছু ভালোভাবে না জেনে সব বিষয়ে মন্তব্য করা শুরু করি! যা মূর্খদের কাছে আপনাকে জ্ঞানী বানালেও জ্ঞানীদের কাছে আমি হাস্যকর পাত্র হয়ে থাকবেন!
.
নিজের ভুল স্বীকার করাতো দূরের কথা কেউ ভুল ধরলে তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়ি!
.
তাই আমরা কখনো পরিণত হতে পারিনা এবং বিজয়ের শেষ হাসিটা অধরায় থেকে যায়!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×