বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা দেওয়ার সময় তার ভাইভা নিয়েছিলেন একজন ইংরেজ সাহেব ৷ তার কাছে তাকে বাংলা পরীক্ষাও দিতে হয়েছিলো ৷
.
ইংরেজ সাহেব প্রশ্ন করলেন, " Well, বাবু you তো ভালো বাংলা জানো , Can you Please tell me the diiference between আপদ and বিপদ!'
.
বঙ্কিম তখন উত্তর দিয়েছিলেন এমন, ধরেন দশ নং বিপদ সংকেত! লঞ্চ ডুবে যাচ্ছে! মরি মরি অবস্থা! এটাকে বলে বিপদ ৷ আর একজন ইংরেজ আমার থেকে বাংলা পরীক্ষা নিচ্ছে এটাকে বলে আপদ!
.
প্রতিনিয়ত এমন আপদে আছি আমরা ৷ ক্রিকেটের 'ক' ও বুঝে না সে গেছে টিভি শো'তে ম্যাচের বিরতি সময় খেলোয়ারদের পারফর্মমেন্স বিচার করতে ৷
.
সারা জীবন কাজের বুয়ার হাতের রান্না খেয়ে অভ্যস্ত মেম্ সেদিন গেলো রান্না বিষয়ক জ্ঞান দান করার জন্য ৷
.
একদিন শাহরুখ খানকে দেখি ইসলাম বিষয় বিতর্কের অতিথি হিসেবে আরেকদিন শাহরিয়ার কবিরকে দেখলাম হেফাজতের এক নেতার সাথে কোরআনের বয়ান দিচ্ছেন ৷
.
টকশো গুলো ঝাল মিষ্টির টক্ হওয়ার পিছনে এসব কর্মকান্ডগুলো মূখ্য ভূমিকা রাখছে ৷
.
ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করে একটি দেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব লাভ করেন কেউ কেউ ৷
.
ইতিহাস থেকে পড়ে ব্যাংকে চাকরি করছে অনেকে ৷ সম্ভব হলে এই দেশে ইঞ্জিনিয়ার ডাক্তারি করতো আর ডাক্তার ইঞ্জিনিয়ারিং করতো ৷ বড্ড বিচিত্র সব আয়োজন ৷
.
আজকের দিনে, সরকারি কর্মকর্তারা প্রজাতন্ত্রের সেবা না করে রাজনীতিক কর্মকান্ডে লিপ্ত তা হলো আপদ, তার কারণে ইংরেজি পড়ে স্বাস্থ্যমন্ত্রী হওয়া পুতুল সরকার যে সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাকে বলে বিপদ ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



