somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য, জিতবে এবার নৌকা

০৭ ই জুলাই, ২০২৫ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপস্থিত দর্শকদের মধ্য থেকে সাংস্কৃতিক পোগ্রামের আয়োজন করা হলো ৷ যার মুখে মাইক্রোফোন দেওয়া হয় সে ই হাসে ৷ মুখ লুকিয়ে থাকে ৷ এতগুলো পুরস্কার কেউ দুইটা চিৎকার করলেও প্রথম দ্বিতীয় তৃতীয়ের মধ্যে থাকবে নিশ্চিত ৷ কিন্তু সবাই খালি হাসে ৷
.
ঘোষণা দেওয়া হলো এলাকার দাদী এখন কিছু বলবেন কিংবা করবেন ৷ কবিতা গল্প নাচ গান যা ইচ্ছে ৷ তারের লতা যতটুকু তিনি তার বাহিরে পালিয়ে গিয়ে ফোকলা দাঁত কেলাচ্ছেন ৷
.
চাচাকে দুইজন কোমর বেঁধে ধরে রেখেছে ৷ লুঙ্গী ঢিলা হয়ে গেছে তার ৷ কিন্তু ভাতিজারা ছাড়ার পাত্র না ৷ কিছু একটা বলতেই হবে ৷ তিনিও হোহো করে হাসতেছেন ৷ সুযোগ পেয়ে ভোঁ দৌড় ৷
.
কেউ কিছু করুক কিংবা না বলুক ৷ সবাই খালি হাসে ৷ ছোট্ট ভাতিজা নাকি ভালো 'খায় খায়' কবিতা আবৃত্তি করে ৷ তারে ধরে নিয়ে কোলে করে মুখের সামনে মাইক্রোফোন দিলে সে ও হাসে ৷
.
এলাকায় বাতাবী লেবুর পাশাপাশি হাসিরও মনে হয় বাম্পার ফলন হয়েছে ৷
.
মাইক্রোফোন ভালো করে চেক্ করে দেখলাম ৷ কোন ছিদ্র টিদ্র আছে কি না ৷ যেটা দিয়ে লাফিং গ্যাস বের হয় ৷ মাইক্রোফোনের সাথে যে লোকটা আসছে তারে ধরে নিয়ে আসা হলো ৷ গ্যাস ট্যাস বের হচ্ছে কি না দেখতে ৷ সে ও হাসছে ৷ তার প্রশ্ন, লাফিং গ্যাস কি ভাই! আমি তো জানি সিলিন্ডারে আর পেটে গ্যাস থাকে ৷ মাইক্রোফোনে না ৷
.
কাকতালীয়ভাবে এক মেয়ের নাম হাসি বেগম ৷ এখন আপনাদের সামনে হাসি কিছু বলবেন ৷ সে তার নাম শুনেই হাসে ৷
.
এলাকার নাম দিলাম হাসিখুশি গ্রাম ৷ তারপর সাংস্কৃতিক পোগ্রামের রূপ পাল্টানো হলো ৷ যার চেয়ে যে বেশী সুন্দর করে হাসতে পারবে সে প্রথম, এভাবে দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ হবে ৷
.
ডিক্লার করা হয়ে গেলো ৷ হাসতে হবে প্রচুর ৷ সেই দাদার কাছে আবারো মাইক্রোফোন এগিয়ে দেওয়া হলো ৷ দাদা এখন আর হাসে না ৷ দাদু একটু হাসেন? আমি হাসিনা ৷ দূর দাদা উনি তো আমাদের প্রধানমন্ত্রী ৷ আপনি কেনো মাননীয় হতে যাবেন ৷ তবুও হাসে না ৷
.
পরে আরেক চাচার কাছে নিয়ে যাওয়া হলো ৷ সে এমনভাবে দাঁত মুখ খিঁচে রেখেছে একজন বললো কারেন্ট মেরামতের প্লাস নিয়ে আয় দ্রুত ৷ নাহলে খুলবে না ৷
.
দাদা দাদী ভাতিজা কেউ আর হাসে না ৷ হাসি দিয়ে পুরস্কার জিতুন ৷ মাত্র একটি হাসি দিয়ে একটা হটস্ পট্ ৷ তবুও কাজ হচ্ছে না ৷
.
একজন বললো ভাই বাসা থেকে সবাইকে ক্লোজআপ দিয়ে দাঁত মেঝে আসতে বলেন ৷ তাহলে হয়তো সতেজ হাসি ফিরে আসবে ৷ পাশ থেকে আরেকজন বললো, আমরা পেপসোডেন্ট পাবলিক ৷
.
তারও পাশ থেকে একজন ভাই দাঁত মেঝে আসলে তো হবে না ৷ ওরা তো ফোনের কাছেই আসে না ৷ মাঝখান থেকে একজন, দূর্ বেটা! এন্ড্রোয়েডফোন না, মাইক্রোফোন ৷ ওটা কে ও ক্লোজআপ দিয়ে ব্রাশ করতে হবে ৷ তারপর কাছে এসো ৷ কাছে এএসোনা! কাজ হতে পারে ৷
.
বিটলা সঞ্চালকটা শুরু করে দিয়েছে, 'মোরা একটা মুখের হাসির জন্য মাইক্রোফোন ধরি' অতপর 'হাসি আমার জানেরই জান, পরাণের পরাণ' ওদিকে হাসি বেগমও হাসছে মিটিমিটি ৷ তারউপ্রে এলাকাবাসী দর্শক থেকে স্লোগান উঠেছিলো, আমরা হাসিনা! আমরা হাসবোনা! হাসিনা! হাসবো না! একটু পর, নৌকা! নৌকা! জিতবে এবার নৌকা! জিতবে এবার? নৌকা!
.
এই ছিলো বাংলাদেশের অবস্থা!
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৫ রাত ৮:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

যা মা তুই অসীমে... পারলে আমাকে ক্ষমা করে দিস

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৪ শে মে, ২০২৬ সকাল ১১:৪৯


ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×