somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'হার্ড টক' অনুষ্ঠানে জনৈক সাধারণ বাংলাদেশির একটি অসাধারণ সাক্ষাৎকার !

১২ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টিফেন সাকুর : আপনার নাম?
আবেদিন: জ্বি খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদিন ।
স্টি সা: এত বড় নাম রেখেছেন -- ঘটনা কি ?
আবেদিন: ঘটনা কিছু না । আমাদের দেশে নাম একটু সাইজে বড় হয় । আগে পিছে দাদা নানার নাম যুক্ত করে দেবার ট্রাডিশন আছে ।
'ও আচ্ছা । মি: আবেদনি, কিছুদনি আগে আপনাদের প্রধানমন্ত্রি এসেছিলেন আমাদের এই হার্ড টক অনুষ্ঠানে । বিষয়টা নিশ্চয়ই আপনার জানা আছে ?'
'জ্বি জনাব ।'
'আপনার মতো একজন সাধারণ মানুষকে কেন এত বড় একটা অনুষ্ঠানে ডাকা হয়েছে সেটা কি আপনি জানেন?'
'জ্বি না ।'
'আমরা আপনার কাছে জানতে চাইব প্রধানমন্ত্রি এ অনুষ্ঠানে যে সব কথা বলেছেন তা সত্য কিনা ।'
'জ্বি আচ্ছা ।'
'প্রথম প্রশ্ন বাংলাদেশে বর্তমানে দুর্নীতি কতটুকু আছে ?'
'নাই ।'
'নেই ? প্রধানমন্ত্রি বলে গেলেন শূণ্যের কাছাকাছি আপনি বলছেন একেবারেই নেই ?'
'জ্বি ।'
'কিন্তু আমাদের কাছে তো তথ্য আছে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে প্রচুর দুর্নীতি হচ্ছে ।'
'তথ্য থাকলে তো ভাল । আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন ?'
'দেখুন আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক । আমরা জানতে চাই প্রধানমন্ত্রির বক্তব্য নিয়ে সচেতন নাগরিকরা কি ভাবছে ?'
'আমি ভাই কোন সচেতন নাগরিক টাগরিক না । আপনার এই হার্ড টক না কি এইটা তাড়াতাড়ি শেষ করেন আমি টেমস নদীতে খাওয়া খাইতে যাব ।এইসব আলোচনা অনুষ্ঠান করে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই । আপনার এইখানে ভ্রমণের জন্য আমাকে কত জায়গায় ঘুষ দিতে হয়েছে আপনি জানেন ?'
'এসব আপনি কি বলছেন !'
'জ্বি । অনেক ঝামেলা করে লন্ডনে আসতে হয়েছে ভাই । '
'আপনি বলছেন আপনাকে এই অনুষ্ঠানে মানে আমার এই হার্ড টক অনুষ্ঠানে আসার জন্য ঘুষ দিতে হয়েছে ?'
'ঘুষ ! ওয়াস্তাগফিরুল্লাহ । এই কথা মুখেও নিয়েন না । দেশে যদি জানে আমি এখানে এসে এই কথা বলেছি এয়ারপোর্টে নামার সাথে সাথে গায়েব হয়ে যাব । এয়ারলাইনে খোঁজ করলে বলবে নাহ এই নামে কেহ লন্ডন হতে দেশে আসে নাই ।যাহোক জনাব জনাব আপনার কাছে লন্ডন শহরের ম্যাপ আছে ? থাকলে এক কপি দিয়েন । আমারটা মনে হয় হোটেল থেকে চুরি গেছে ।'
'আপনি কি এ্ইমাত্র বলেছেন ঘুষের কথা ?'
'ঘুষ নারে ভাই । এইটাই আমাদের দেশের সিস্টেম ।এই যেমন আপনারা যখন বললেন আপনারা বাংলাদেশের একজন সাধারণ মানুষের সাক্ষাৎকার নিতে আগ্রহী তখন পররাষ্ট্র মন্ত্রণালয় হতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো । বিঞ্জাপনে আবেদন পত্রের মূল্য লেখা ছিল পঞ্চাশ টাকা । নিতে গিয়া দেখি ফর্ম শেষ । ব্ল্যাকে কিনলাম পাঁচশ টাকা দিয়ে ।'
'ব্ল্যাক কি ?'
'ব্ল্যাক চিনেন না মিয়া ? মস্কারা করেন ? দিমু একটা ঠুসা ।'
'জ্বি ?'
'কিছু না । যাই হোক । আবেদন তো পড়ল অনেক । প্রথমে লিখিত পরীক্ষা দিতে হলো । মাল্টিপল চয়েজ কোশ্চেন ছিল । আল্লাহর রহমতে পরীক্ষার আগের রাতেই ফাস হওয়া প্রশ্নের একটা কপি আমার হাতে আসে । একশটার মধ্যে একশটা কমন । তারপরও তাড়াহুড়ায় একটা ভুল গেছে । প্রশ্ন ছিল হার্ড টক অনুষ্ঠানের সঞ্চালকের নাম কি? স্টিফেন শাকুরের জায়গায় ভুলে আব্দুর শাকুর দিয়া আসছি । যাই হোক বোর্ডে আমার পরিচিত লোক ছিল ম্যানেজ হয়েছে ।'
'আপনাদের ওখানে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় নাকি ?'
'নারে ভাই । স্যাররা ছাত্রদের খুব আদর করে তো । প্রশ্ন কি আসবে প্রায় বইলাই দেয় । এরপর আর প্রশ্ন ফাস হইলেই কি আর না হইলেই কি ।'
'আচ্ছা তারপর কি হলো?'
'এরপর তো ভাইভা ডেট দিল । টাকা পয়সা সামান্য খরচ করাতে আলহামদুল্লিাহ ভাইভা বোর্ডও ম্যানেজ হয়েছে ।'
'ভাইভাতে আপনাকে কি প্রশ্ন করা হয়েছিল?'
'মনে নাইরে ভাই ।'
'একটা প্রশ্নও মনে নেই?'
'আমার মনের ভেতর এখন টেমস নদী । এইসব হাবিজাবি কথা কি মনে আছে ? ও আচ্ছা মনে পড়ছে । জাতির বিবেকের কাছে জাতির জনকের প্রশ্ন কি ছিল ?'
'কি ছিল?'
'জানি না ।'
'বলেছেন জানি না ?'
'জ্বি না । বানায়ে উত্তর দিয়েছি ।'
'কি বলেছেন?'
'বলেছি জাতির বিবেকের কাছে জনকের প্রশ্ন ছিল -- আমার বড় মেয়েটা বড় ভাল । আমি ইন্তেকাল করলে সে যেন এদেশের প্রধানমন্ত্রি হয় । সে হলো গণতন্ত্রের মানসকন্যা ।'
'এটা তো কোন প্রশ্ন হলো না ।'
'আরে ভাই । আমি যা বলছি বুইঝাই বলছি । আমার দেশ সম্পর্কে আপনি আমার চেয়ে ভাল জানেন ?'
'আচ্ছা তারপর কি হলো ?'
'ব্যাস সিলেক্ট হয়ে গেলাম । ডাক্তারি পরীক্ষা দিতে হলো । জাতির জনকের রক্তের গ্রুপ আর আমারটা আবার এক । বিষয়টা ডাক্তারকে জানাতে সে বলল সে একটা সালাম ঠুকে বলল এই কথা আগে বলি নাই কেন । আমার ডাক্তারি পরীক্ষারই কোন দরকার নাই ।'
'তারপর?'
'তারপর আর কি দালাল কে ঘুস দিয়া পাসপোর্ট করাইলাম । ভিসা টিকিট নিয়া সোজা লন্ডন ।'
'এত কিছুর পরও আপনি বলবেন আপনাদের দেশে দুর্নীতি নেই ?'
'আরে ভাই । আপনারা বড় জ্বালাতন করেন । আমরা দেশের মানুষ একটু ভাগ বাটোয়ারা কইরা সুখে শান্তিতে থাকি এইটা আপনাদের সহ্য হয় না --না ? আমার এইখানে আসাটাই একটা ভুল হয়েছে । কয়টা বাজে দেখি ? সর্বনাশ ! সূর্য তো এখনই অস্ত যাবে।যাইরে ভাই আপনাদের র্টেমস নদীতে একটু খাওয়া খাইয়া আসি । অনেক নাম শুনছি এইবার গিয়া দেখি জিনিসটা কি ।'
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৮
২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×