somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই গল্পটি শুধুমাত্র সৃজনশীল পাঠকদের জন্য !!!

১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিক্রিক্রিক্রিক্রি...........ং.........ক্রিক্রিক্রিক্রি.........................ং

টুথব্রাথ

পেস্ট

তোয়ালে

ডিম পোচ - পাউরুটি

শার্ট - টাই - বেল্ট

টুং - টাং

জ্যাম - রোদ - ঘাম

অফিস এ্যাটেডেন্স খাতা

উইনডোজ এক্সেল

ডাটা এন্ট্রি

ঘড়ির টিক টিক

অফিসের জানালায় হঠাৎ সবুজ একটা পাখি

ঝিরি ঝিরি একটা বাতাস

হঠাৎ অবন্তী

অদ্ভুত সুন্দর একটা গন্ধ

জীবনানন্দের কি যেন একটা কবিতা

ভাবনায় ছেদ --ফোন

বড় সাহেবের রুম

নতুন একটা কাজ

উইনডোজ এক্সেল

ডাটা এন্ট্রি

ঘড়ির টিক টিক

আর ভাল লাগছে না

যাক --লাঞ্চ টাইম

রুটি - কলা - চা

হঠাৎ শিহরন - আজ বিকেলে অবন্তীর সাথে দেখা হবে

আচ্ছা ভাল কথা -- রক্ত লাল গোলাপ কোথায় পাওয়া যাবে ?

আবার উইনডোজ এক্সেল

ডাটা এন্ট্রি

ঘড়ির টিক টিক

কখন যে বিকেল হবে ?

আনমনা

অবন্তী আজ কোন রঙের শাড়ি পড়ে আসবে ?

ইস --ভুল

আবার নতুন এন্ট্রি -- সময় লাগবে

যাহ -- কারেন্ট চলে গেছে

কাজটা সেইভ করা হয়েছে তো ?

জেনারেটর চালু হয়েছে -- কেমন বিশ্রি একটা শব্দ

আবার ডাটা এন্ট্রি

ঘড়ির কাটার টিক টিক

যেন অনন্তকাল অপেক্ষা

অবশেষে বিকেল

এই রিক্সা নীলক্ষেত যাবে?

তাজা গোলাপ এক দাম বিশ টাকা পিস

অনেকগুলো নেয়ার ইচ্ছে ছিল -- শেষ পর্যন্ত পাঁচটা

ধানমন্ডি লেক - স্বচ্ছ পানি -- মন জুড়ানো হাওয়া

শাড়ি নয় --আকাশী রঙের সালোয়া কামিজে অবন্তী

লেকের পাড় ঘিরে বসা -- দুজনে

আবার সেই অদ্ভুত মাতাল গন্ধ

জীবনটা এত সুন্দর কেন !

অবন্তীর চোখে পানি টল মল করছে

কেন? আমি তোমার সব দুখ: ভুলিয়ে দেব অবন্তী

এই যে তোমার জন্য পাঁচটি রক্ত লাল গোলাপ

একবার হাতটা ধর আমার

বিয়ে !! অবন্তীর !!! কখন !! কিভাবে !!!

হঠাৎ করে --পাত্র বিদেশে থাকে

অবন্তী রাজী না হয়ে পারেনি -- বাবা অসুস্থ হয়ে পড়তেন

কিছুক্ষণ দুজনেই চুপচাপ

যেন অনন্তকাল ধরে এখানেই বসে আছি

যেন আমাদের সব কথা শেষ হয়ে গেছে

সন্ধ্যা নেমেছে - চারপাশে গাঢ় অন্ধকার

অবন্তী কখন চলে গেছে জানি না

আমাকেও উঠতে হবে

কি বিষন্ন আজকের এই রাতটা !

ক্রিক্রিক্রিক্রিক্রি...........ং.........ক্রিক্রিক্রিক্রি.........................ং

টুথব্রাথ

পেস্ট

তোয়ালে

ডিম পোচ - পাউরুটি

শার্ট - টাই - বেল্ট

টুং - টাং

জ্যাম - রোদ - ঘাম

অফিস এ্যাটেডেন্স খাতা

উইনডোজ এক্সেল

ডাটা এন্ট্রি

ঘড়ির টিক টিক

আজ আমি আবার ধানমন্ডি লেক-এ

এমনও তো হতে পারে কালকের ঘটনাটা একটা দুস্বপ্ন ছিল

এখনই আসবে অবন্তী টিয়া রঙের এটা শাড়ি পড়ে

নাহ --কোন দুস্বপ্ন নয় --

গতকালের ঘটনাটাই সত্যি

ওই তো লেকের পানিতে ভাসছে আমার পাঁচটা রক্ত লাল গোলাপ ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৩
২০টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×