somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন আশির্বাদে গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলা

১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান পরিস্থিতিতেও মার্কিন প্রেসিডেন্ট ওবামার প্রতি যদি বিশ্ববাসীর মোহভঙ্গ না ঘটে তাহলে নতুন করে বলার কিছু নাই। বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থের প্রধান তল্পিবাহক ইসরায়েলের দ্বারা 'পিলার অব ডিফেন্স' নামে যে নতুন নৃশংস হামলা ফিলিস্তিনবাসী, বিশেষত গাজায় বসবাসরত নাগরিকদের ওপর শুরু হয়েছে সে বিষয়ে মার্কিন ক্ষমতাসীনদের সুস্পষ্ট সমর্থন কোনো গোপন বিষয় নয়। তাদের আশির্বাদ মাথায় নিয়েই ইসরায়েলি জঙ্গি বিমান গাজার ফিলিস্তিনি বসতিগুলো ধ্বংস করছে, অসংখ্য নিরীহ নারী-পুরুষ-শিশু-বৃদ্ধকে হতাহত করেছে। এ পর্যন্ত প্রায় চল্লিশ জন নিহত এবং সাড়ে তিনশ' সাধারণ মানুষ আহত হয়েছে, যার মধ্যে একটি বড় অংশই নিষ্পাপ শিশু। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘসময় ধরে চলে আসা ইসরায়েলের সামরিক সন্ত্রাসকে 'আত্মরক্ষার অধিকার' বলে স্বীকৃতি দিয়ে এসেছে। তাদের মালিকানাধীন প্রচার মাধ্যমগুলোও এ বিষয়ে নির্লজ্জভাবে সর্বদা সাম্রাজ্যবাদী নীতির পদলেহন করেছে। বৃটিশ গণমাধ্যম বিবিসি তিনজন ইসরায়েলির মৃত্যুর ঘটনাকে 'হত্যা' এবং ইসরায়েলি হামলায় ত্রিশ ফিলিস্তিনির মৃত্যুকে সাধারণ মৃত্যু হিসেবে প্রচার করছে। এদিকে নির্মম পরিহাসের বিষয় হচ্ছে ইসরায়েলি হামলায় বিবিসিরই একজন স্থানীয় সাংবাদিকের সন্তান 'মৃত্যুবরণ' করেছে। যুক্তরাষ্ট্রের অঙ্কশায়িনী সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এই ঘটনার জন্য 'উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান' জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবগণ পদাধিকারবলে যাই হোক না কেন, কার্যক্ষেত্রে তাদের ভূমিকা হোয়াইট হাউসের ঝাড়ুদারের চাইতে বেশি কিছু নয়।

এ পরিস্থিতিতে ফিলিস্তিনের জঙ্গি সংগঠনগুলো, সাধারণ মানুষ এবং ক্ষমতাসীন হামাস সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে। তবে মার্কিন সাহায্যপুষ্ট সর্বাধুনিক মারণাস্ত্রের বিপরীতে তাদের এই সামান্য প্রতিরোধ বালির বাঁধের চাইতে অধিক কিছু নয়। কিন্তু এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিপরীত প্রতিক্রিয়ায় আমরা অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তির উত্থানের কামনা করতে পারি না, যেকোনো মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিরোধে শেষ পর্যন্ত এগিয়ে আসবে এবং চূড়ান্তরূপে বিজয়ী হবে সাধারণ মানুষই। কিন্তু কীভাবে? সারাবিশ্বের ৯৯% জনগোষ্ঠী, যারা সাম্রাজ্যবাদী স্বার্থের সাথে সরাসরি সম্পর্কসূত্রে আবদ্ধ নয় এবং সাম্রাজ্যবাদের তৎপরতায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ- তাদের ঐক্য এখন সময়ের দাবি। বর্তমান আগ্রাসন আমাদের দেখিয়ে দ্যায় কতোটা গভীর অন্যায় একটি বিশ্বব্যবস্থায় মানুষ বসবাস করছে। এই বিশ্বব্যবস্থাকে পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে মানুষকে- তাদের অভিন্ন স্বার্থের সংযোগসূত্রটি আবিষ্কার করতে হবে, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে। সাম্রাজ্যবাদের চূড়ান্ত ধ্বংস ছাড়া মানবতার মুক্তির ভিন্ন পথ নাই।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×