তখন পড়ি ক্লাস ফোর এ ।থাকি কুলাউড়া উপজেলা্য় ।আমাদের ভবনে তখন পরিবার সংখ্যা চার ।চার পরিবারের কোন এক ঘরোয়া পিকনিকে বাচ্চাদের নিয়ে আয়োজন হলো সাংস্ক্ৃতিক অনুস্ঠান ।কে্উ ছড়া বললো,কেউ কৌতুক,আর আমি গাইলাম গান।কুমার বিশ্বজিতের 'জন্মিলে মরিতে হবে..।'গানের মাঝেই একজন আন্টি হঠাৎ উঠে অন্য রুমে গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন(উল্লেখ্য ঘটনার প্রায় দুই মাস আগে আন্টির বাবা মারা যায়।)।সেই বয়সে আমি কিছু বুঝে উঠতে না পারলেও আব্বা আম্মার বুঝতে বাকী রইলো না যে ছেলের কন্ঠ ভালো,কন্ঠে দরদ আছে,তার গানের প্রতিভা আছে।ভর্তি হলাম শিশু একাডেমিতে।বেশ ভালো গাইতাম,মাশাল্লাহ...যেকোনো অনুস্ঠানে আমাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়া হতো,শিশু একাডেমির একমাত্র ছেলে রত্ন হিসেবে।ঠিক সে সময়ে বাসায় হারমনিয়াম না থাকায় কিঞ্চিৎ পিছিয়ে পড়লাম।শুধুমাত্র শুক্রবার একাডেমিতে গিয়ে আর কতটুকু শেখা যা্য়?এর মাঝে বয়স বাড়লো,উচ্চতা বাড়লো,দুষ্ট বনধুর সংখ্যা বাড়লো,বাড়লো লজ্জাবোধ।শিশু একাডেমির লাল শার্ট আর সবুজ প্যান্ট পড়ে খুবই বিব্রত বোধ করতাম।সে সময় অনুস্ঠানগুলোতে কোরাস গানে ছোট,মাঝারি আর বড় এই তিন সারি করে আমরা দাড়াতাম।সবসময় আমার আবস্থান হতো তৃতীয় সারির মধ্যখানে।বাম পাশে মেয়ে,ডান পাশেও মেয়ে।তার মাঝে গাইতে হতো একে অপরের হাত ধরে দুলে দুলে।টিনএজ বয়স,বন্ধুদের হাসাহাসি...সিদ্ধান্ত নিলাম আর শিশু একাডেমি যাবো না।হারমনিয়াম কেনা হলো,একজন স্যারও রাখা হলো গান শেখার জন্য।হারমনিয়াম বাজিয়ে প্রথম গান শিখলাম 'বাবা বলে গেলো আর কনোদিন গান করো না..।'বাজানো সহজ বলে নতুনদের হারমনিয়ামে সাধারনত এই গানটাই সবার আগে শেখানো হ্য়।তখন আমাদের বাসার নিচের ছেলেটাও(আমার চেয়ে কয়েক বছরের ছোট)একই গান শিখছিলো।বিষয়টা ঠিক ভালভাবে নিতে পারলাম না।স্যারকে বললাম,স্যার এই গানটা ভাল্লাগেনা,অন্য কোনো গান শেখান।তারপর শিখলাম 'আয় তবে সহচরী,হাতে হাতে ধরি ধরি,নাচিবো ঘিরি ঘিরি,গাহিবো গান।নাচানাচি,হাত ধরাধরি..কেমন যেনো মেয়েলি টাইপ গান,এটাও ভাল্লগলো না।এবার স্যারকে অনুরোধ করলাম,স্যার একটু কঠিন কোনো গান শেখান না..।শেখালেন 'পুরানো সেই দিনের কথা..'রবীন্দ্র সঙ্গীত।গানটা আসলেই কঠিন ছিলো।স্যারকে আর বলার মুখ রইলো না যে,স্যার এটাও ভাল্লগছে না,পারছিনা।এর মাঝে আসলো বিজয় দিবস,শিশু একাডেমি থেকে বলা হলো আমাকে একক গান গাইতে হবে।উপজেলায় সুপরিচিত ছিলাম,আমার একক গান..দর্শকরা সব উন্মুখ।আমি উত্তেজিত,ভিত।গলা শুকিয়ে আসছে..।তাল মিলছে না,গলা কাঁপছে..এক পর্যায়ে গানের লাইনও ভুলে গেলাম...ওফ,কি ভয়ংকর!কি লজ্জাকর।না,এরপর আমিও আর কখনো হারমনিয়াম ধরার সাহস করি নাই,স্যারও আর কোনোদিন গান শেখাতে আসেন নাই।আনুষ্ঠানিকভাবে আর কখনো গান না গাইলেও এমনিতে এখনো প্রতিনিয়তই গান গাই।বন্ধু,কলিগ,আত্মীয় স্বজন প্রত্যেকের কাছ থেকেই আল্লাহর রহমতে অনেক প্রশংসা পাই।একবার একটা মেয়েও গান শুনে বলেছিলো,শোভন,আমি তোমাকে এখনই যদি প্রপোজ করি তুমি কি রাজী?.।
আমার গান শেখা....।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।