somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

||| ভিনগ্রহের ভালবাসা |||

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদাস মনে বাগানে হাটছিলাম, হঠাৎ মনে হল কেউ আমাকে ডাকছে, অথচ এদিকওদিক ঘুরে কাউকে দেখলাম না। এমন সময় আবারও ডাকল এবার লক্ষ করলাম আমার সামনে অচেনা খুব সুন্দর একটি ফুল পরে আছে ওই ডাকছে। আমি বললাম আমাকে ডাকছ? ফুলটি বলল হ্যা! আমাকে চিনো? আমি লজ্জিত কণ্ঠে বললাম না! ফুলটি তখন বলল আমি হলাম ভালবাসায় পরাজিতা এক হতভাগা যে নিজের ভালবাসার মানুষটিকে বাঁচাতে পারেনি। আমরা দুজন দুজনকে খুব ভালবাসতাম, কিন্তু আমাদের ভালবাসা কেউ মেনে নেয়নি। ওরা আমার ভালবাসার ছেলেটিকে খুব মারল অথচ আমি বাধা দিতে পারিনি কেননা ওরা আমাকেও আটকে রেখেছিল। ওরা অনেক চেষ্টা করল আমাদেরকে আমাদের ভালবাসা থেকে আলাদা করতে কিন্তু কোনভাবেই পারলনা। তখন আমাদেরকে বের করে দেয়া হল আমাদের গ্রহ থেকে এবং ছুড়ে ফেলা হল অন্য গ্রহে। আমি বললাম তোমাদের গ্রহ কোথায়? তোমাদের গ্রহের সবাই দেখতে কি তোমার মতোই? ও বলল আমাদের গ্রহ তোমাদের পৃথিবী থেকে অনেক দুরে এবং আমাদের গ্রহের অধিবাসীরা দেখতে আমার মতোই। তখন বুঝলাম আমি এতক্ষণ যাকে ফুল মনে করছিলাম ও আসলে ফুল নয় অন্য গ্রহের প্রাণী তবে দেখতে ফুলের চেয়েও বেশি সুন্দর। আমি বললাম তারপর কি হল? ও বলল আমাদের ছুড়ে ফেলার পর আমরা তোমাদের পৃথিবীতে এসে পরি। কিন্তু আমার ভালবাসার মানুষটি ওদের অত্যাচারে খুব অসুস্থ হয়ে পরেছিল। ওর পাশে বসে কাঁদা ছাড়া আমার আর কোন উপায় রইলনা কেননা আমি এখানকার কিছুই চিনিনা। এমন সময় তুমি এসে ওকে মেরে ফেললে, এখন আমার বেঁচে থেকেও কোন লাভ নেই। এমন সময় পায়ের নিচে কিছুর অস্তিত্ব টের পেলাম পা সরিয়ে চেয়ে দেখি ওর মত হুবহু আরেকটা ফুল ঠিক ফুল নয় তার চেয়েও বেশি সুন্দর। আমি ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকালাম কিন্তু চেয়ে দেখি ইতিমধ্যে অধিক শোকে ও মারা গেছে। নিজেকে খুব নিষ্ঠুর মনে হল, এভাবে একটি পবিত্র ভালবাসাকে মুহুর্তের মাঝে নিজের অজান্তেই হত্যা করে ফেললাম। ব্যথিত মনে ওদের দিকে চেয়ে রইলাম। আমার চোখের সামনে ওদের দেহ উজ্জ্বল হয়ে গেল এবং আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। একসময় দূর আকাশের তারকারাজির মাঝে হারিয়ে গেল। অশ্রুতে আমার চোখ ঝাপসা হয়ে গেল আর কিছুই দেখতে পেলামনা।

-Foysal Hosain Abir
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×