somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মগাটেল : Into darkness

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(২০৩৫ সালের কোনো এক দিন, মুন্তাজুর রহমানের ডায়রী থেকে)
দেশের চলমান সংকটের কারনে মগাটেলের ব্যবসা খুব খারাপ যাচ্ছে। আমি মুন্তাজুর রহমান,মগাটেলের সিনিয়র অফিসার আছি বিপদে। এমনিতেই রাস্তায় জান নিয়া বের হতে হয়। আবার ঐদিকে মগাটেল কখন যে আমারে ফায়ার করে দেয় ঠিক নাই। মগাটেলের লাল বাত্তি জ্বলল বলে।
দেশের এই অবস্থার কারন একদিকে মগানগরীর নেত্বৃত্বাধীন হেফাজত দল,আর অপরদিকে এমরান মগা সরকারের অধীনে গনমগা লীগ।এই দুই দলের যন্ত্রনায় পাবলিকের ত্রাহি ত্রাহি অবস্থা। একদলের দাবি, ‘এই মুহুর্তে দরকার, মগানগরীর সরকার।’ অন্যদিকে গনমগা লীগ দাবি জানিয়ে আসছে, যেহেতু তাদের নেতা এমরান মগা সরকারের নামের শেষে ‘সরকার’ কথাটা আছে, কাজেই কেউ যদি সরকার হয়ে থাকে সেটা এমরান সরকার।
এমরান সরকারের দাবি, কেও তার নাম থেকে শুধু ‘সরকার’ কেনো, একটা অক্ষরও বাদ দিতে পারবে না। অপরদিকে মগানগরী হুশিয়ারী উচ্চারন করে বলেন, শুধু সরকার কেনো, ফু দিলে এমরানও উড়ে যাবে,থাকবে শুধু মগা।
আরেকটা দল অবশ্য আছে দেশে,সেটা মগাপার্টি যার চেয়ারম্যান মেরশাদ। তিনি খুবই স্মার্ট। তিনি কখনও হেফাজতে দল এর পক্ষে যান, কখনও গনমগা মঞ্চের। কথায় আছে, সিরাজুদ্দৌলা যেখানে পা’দেয় সেখানে ধূলি উড়ে। তেমনি মেরশাদ যখন হেফাজত দলের পক্ষে পল্টি মারেন তখন ধূলি স্বরূপ তার কিছু নেতাকর্মী গনমগা মঞ্চে রেখে যান। আবার যখন ফিরতি পাল্টি মেরে গনমগা মঞ্চে আসেন তখন কিছু নেতা কর্মী হেফাজত দলে রেখে আসেন।
এক বিবৃতিতে মগানগরী দাবি করেন, দেশের গনতন্ত্র ধ্বংস করতে ফ্যাসীবাদি বাকশালী এমরান সরকার ষড়যন্ত্র করছে। জনগন তাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না।হেফাজত দল জনগনকে সাথে নিয়ে সরকারকে টেনে হিচরে নামাবে এবং মগানগরীর সরকার প্রতিষ্ঠা করে গনতন্ত্র বাস্তবায়ন করবে।তিনি বলেন, একমাত্র হেফাজত দল ক্ষমতায় গেলেই গনতন্ত্র হবে।এছাড়া কোনো তন্ত্র গ্রহনযোগ্য হবে না। কাজেই দেশ ও জাতির স্বার্থে মগানগরীর সরকার প্রতিষ্ঠায় এমরান সরকারকে আলোচনার টেবিলে বসার দাবি জানান।

অপরদিকে এমরান মগা সরকার বলেন, একটি কুচক্রী মহল গনতান্ত্রিক ধারা নস্যাত করতে নীলনকশা করছে। জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে এবং দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেকোনো মূল্যে আমাকে সরকার থাকতে হবে। যে যা-ই বলুক, আমি এমরান সরকার।
আবেগ ঘন কন্ঠে তিনি বলেন, কেনো এই জ্বালাও পোড়াও,কেন এই অবরোধ? আমি কে?? আমার নাম কি??
মগাপার্টির চেয়ারম্যান মেরশাদ এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমি আগেই বলেছিলাম দেশে এই সমস্যা হবে। তোমরা কেউ আমার কথা শুনলে না।
কেউ কথা রাখে না, কেউ কথা শোনে না। এই মগাটেল আর এই পাবলিকদের ভবিষ্যত কি??



মগাটেলের অন্যান্য পর্বঃ
১।দ্য ২০৩৫- মগাটেল ও আমি
২।মগাটেল আর পদ্মা সেতু
৩।মগাটেলঃ দ্য করপোরেট দাসত্ব
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×