somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভিডিও আর কিছু কথা

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেহটা ট্রলিতে। ট্রলিটা বারান্দায়।
দেহের রক্ত অনুপ্রবেশ করছে ট্রলিটার প্রদেশে।ট্রলিটার দুপাশে
কাঁদছেন দুজন মানুষ।চিকিৎসক ফিরিয়ে নিলেন মুখ।

টিপিক্যাল গল্পটার নেপথ্যে- যৌতুক।।

আজকাল অনুধাবনে স্পষ্ট হচ্ছে পত্রপত্রিকার কমপক্ষে একটি পাতাজুড়ে ছড়িয়ে থাকে যৌতুকের ভয়াবহতা।ঝুমা আক্তার,রুমা খাতুন,নিতু বেগম, হাফিজা বেগমসহ প্রতিমাসে কমপক্ষে শতাধিক নারী এবং শিশু ভাগ্যের ঘৃণাচক্রে উদাহরন হয়ে থাকেন যৌতুকের ভয়াবহতার।আর ওদিকে সোহাগ,সাইফুল শেখ,শিপনসহ তাদের শ্রেণীর পুরুষরা তৈরী করে ফেলেন আইনের ছেঁড়া জাল থেকে বেরিয়ে পড়া ক্ষমতাধরের দৃষ্টান্ত।।

না,এরকম পুরুষদের বিরুদ্ধে কিংবা ত্রিশ পেরোনোর পূর্বে পৃথিবী ত্যাগ করা এমন নারীর জন্য বাংলাদেশের মানুষ ফুঁসে ওঠে না।তাদের টাইমলাইন জুড়ে রিদ্মিক কী-বোর্ডের বর্ণ আর ফেসবুকের ইমোগুলো বিদ্রোহ করে না।তাদের ঘৃণা প্রকাশ পায় না দীর্ঘ-দীর্ঘকাল ধরে অত্যাচারী থেকে হত্যাকারী হওয়া সেই সব পাষন্ড স্বামীদের প্রতি।।

সম্ভাব্য কারন এটা হতে পারে যে সেগুলো সব ইনডোর গেম হওয়ায় শত শত তরুন তরুনী ওৎ পেতে থাকে না ভিডিও করবার জন্য।কেউ কাউকে নিষেধ বা উৎসাহিতও করে না ভিডিও করতে বা বন্ধ করতে।"ও মাই গড" বলে অন্তত একটা আশ্চর্যসূচক বাক্য উচ্চারন করে দৌড় দেবার কেউ থাকে না।ম্যাচ শেষে এক পক্ষেই ক্ষমতার দাপটের সাথে খেলে যাওয়া লোকটিকে গনপিটুনি দেবারও কোন পাবলিক থাকে না।সেটার গণভিডিও করে ইউটিউবকেও "কিলার হ্যাড বিটেন" নামের ভিডিওতে সমৃদ্ধ করা হয় না।যৌতুকের দায়ে হত্যা করা নারীর দূর্ভাগ্য হয়তো এটাই।। যতই হোক অভিশপ্ত তো।। খোটা খেয়ে খেয়ে বেড়ে ওঠা জীবনের আর মূল্য কতটুকু!!!!

যৌতুকের দায়ে হত্যাকান্ডের সুবিচারের এমন অসহায়ত্ব দেখে খাদিজা আক্তার নার্গিসের ভিডিওটার গুরুত্ব এবং ফজীলত বুঝতে পারছি ঠিকমত।।যারা সামনে থেকে এমন একটি ভিডিও করার সাহস দেখিয়েছেন তারা যুগের পর যুগ বাংলার জনমানুষের হৃদয় এবং ইতিহাসে চিরকাল বেঁচে থাকবেন।।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×