somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন পতিতা

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট একটা ঘর।ঘরের ডানে ঘর,বামে ঘর এবং পিছনেও ঘর।তাই ঘরে জানালা রেখে আন্তঃঘরের যোগাযোগ ব্যবস্থা এ সরকারের মত উন্নতমানের হোক কর্তৃপক্ষের কাছে তা বিরোধীদলের মত।একপাশে ছোট্ট একটি দরজা সেজদার মত অবনত।তেল চিটচিটে নিউটনীয় আমলের দরজার পর্দাটাই ছোট্ট ঘরটার প্রবেশদ্বার আবৃত করে রাখে যেভাবে একজন দরিদ্র শীতার্থকে ঢেকে রাখে একটা চাদর।
.
১০০ টাকার স্বল্পমূল্যের এই এনার্জি বাল্বের প্রতুলতার যুগেও ঘরটার দখলদারিত্ব নিয়েছে অন্ধকার।তারপর ছড়িয়ে গেছে বাসিন্দাটির ব্যক্তিগত জীবনে।ছন্দে ছন্দে ঘড়ির কাঁটার কেঁপে ওঠা ব্যতিত আন্দাজ করা খুবই কঠিন দুপুর গড়াচ্ছে বিকেলের কোলে নাকি সন্ধা ছুটছে মধ্যরাত ছুঁতে। ভরসা শুধু মাসির ভয়ার্ত ডাক।
.
ছোট্ট ঘরটা মধ্যদুপুর ব্যতিত বাসিন্দার সান্নিধ্যহীন হয় না।তবে বিভিন্ন শ্রেণীপেশার,বিভিন্ন ধর্মের-জাতের প্রবল পৌরুষ্যযুক্ত পুরুষদের অবাধ বিচরন চলতেই থাকে।সেদিক থেকে বাসিন্দা অসাম্প্রদায়িক। বাসিন্দার শরীর তাদের ব্যক্তিগত রাষ্ট্র আর তারা স্বৈরশাসক।দৈহিক সক্ষমতার শেষপর্যায়ে রাষ্ট্রের ক্ষমতা দখলে নেয় আরেক স্বৈরশাসক। স্বৈরশাসক পাল্টে, ক্ষত-বিক্ষত হয়ে শুধু থেকে যায় রাষ্ট্রটি।তারা বাসিন্দাকে জমিন ভেবে চালায় লাঙ্গল,গীটার ভেবে চালায় আঙ্গুল,ভয়ঙ্কর সুর তোলার জন্য ব্যবহার করে ধারালো নখ।।সবগুলোর প্রভাব বাসিন্দার চোখের জল কমানোতে দু হাত বাড়িয়ে এগিয়ে যায়।।
.
জরিপ করতে ছুটে আসে হাজারো মানুষ,উদ্ধার করতে আসে না কেউ।শারীরিক অবস্থার উন্নতির গল্প শোনায়।পরামর্শ দেয়।দিন শেষে আবার তাদের আকাশে ওঠে করুনতার সূর্য।যন্ত্রনা পৌছে যায় কোষে কোষে।উপায়ন্তর না পেয়ে মহাকষ্ট হৃদয়ে ভরে উপভোগ করে যৌনতা।।
.
কষ্ট আর আক্ষেপের সন্ধিতে রং মাখানো বুড়ো চামড়ার ঠোঁটে বেরিয়ে আসে এক মহাসত্য "এটা কি কোন জীবন হল?"
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×