হাত পা পুড়ে গেলে স্বপ্ন দেখতে বাঁধা নেই।
পুকুরের সব জল যদি শুকায়
মাছের স্বপ্নে ক্ষতি নেই। হতে পারে
লোাপাট হয়ে গেছে পদ্মপাতার শিশির টলোমল
পুকুরের জল তবু আফসোস নেই।
নতুন করে কাটাব পুকুর, প্রিয়তমার নামে
নাম দেব ’কঙ্কনমালা’। এক রাজ্য প্রজা দিয়ে
ঢোল পেটাব; দুনিয়াভর জানিয়ে দেব,
স্বপ্ন দেখতে বাঁধা নেই!
চোখ কান বধির হয়ে গেলেও
স্বপ্নে কোন দোষ নেই। মনের মুকুরে রাখব তোমায়,
হীরে-চুনি-পান্নায় রাঙাব তোমার স্বর্গীয়
অঙ্গগুলি; তুমি পাশে না এলেও
দুঃখ নেই। যদি মরে যাও তবে নতুন করে
জন্মাবে মনে নূতন কোন কঙ্কাবতী। সুর সানাই
আর সুন্দরে সাজিয়ে আনব তাকে
নহবত খানায়, কোন লোকসান নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




