যৌবন বসন্ত
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ যদি নামে বসন্ত তোমার ওষ্ঠ অধর আলিঙ্গনে সুশোভিত কর জীবন। পু®প মুকুলের মতো সুহাসিনী (!) বিকশিত হও আনন্দে। হাসিতে হাসিতে অবাস্তব পরাভব পরাজয় সব দূরে ঠেলে আবির্ভূত হও সুন্দর। নব সাজে হও সজ্জিতা পু®প-থরোথর অশোক শিমুল পলাশের মতো। তোমার বক্ষে আজ প্রিয়তমা, নির্জনে জাগিয়ে তোলো মস্কোর ঘন্টা। তার সংকেত শীষে জাগ্রত কর আমার ঘুমন্ত সত্ত্বা। হয়ে ওঠ তুমি বিখ্যাত শহর সালজ্-বার্গ। ঘটাও জন্ম অজস্র মোজার্টের; হাজারো অপেরা অজস্র সিম্ফনী সুর আর অমর অর্কেস্ট্রার।
প্রিয় শীর্ষ! আজ যৌবনের এই ফুল্লবিকশিত মধুক্ষণে জীবনের পরতে পরতে যদি না জাগে তোমার আনন্দ-দ্যুতি, আগমন ঝঙ্কার আর সুরলহরী তবে এ যে রিক্ত বসন্ত! এ যে নিষ্প্রাণ ক্ষরা। সময়ের নিতান্ত হীন অপচয় এ। এই অপচয় হতে রাঙাও আমায় তোমার প্রণয় সুখ সঞ্চয়ের সকল রঙে।
প্রতিটি নিমেষ আজ এ জীবনের পরিণত কর প্রিয়ংবদা(!) তোমার সংস্পর্শ স্বার্থকতার মহেন্দ্রক্ষণে। এই মতো, অমরাবতী, যৌবন দিনের প্রতিটি পদবিক্ষেপ নিয়োজিত কর তোমার প্রিয়তা প্রাপ্তির মহামহিমায়। পরিশুদ্ধ কর আমায় তোমার প্রণয়-সুধা-সরোবরের অনন্য সাধনায় যেন আমাদের জীবন যুগল ধন্য হয়। পরম আর্শীবাদিত হয় এই মানবজন্ম প্রেম প্রাপ্তির অশেষ অমূল্যে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন