ছোট ভাইটার জন্মের পর থেকেই আমার মেয়ের রেস্পনসিবিলিটি অনেক বেড়ে গেছে। প্রায় সময় দেখি নিজেকে নিজে মনে করিয়ে দেয়, ওর এখন অনেক রেস্পনসিবিলিটি। কারন সে এখন বড় আপু।
তো সেদিন বাপ-বেটি বসে গল্প করতে করতে জানতে চাইলাম, মা তোমার এখন কি কি রেস্পনসিবিলিটি? খুব গম্ভীরভাবে উত্তর দেয় - অনেক অনেক রেস্পনসিবিলিটি!
জিজ্ঞেস করি - তুমি কি ছোট্ট ভাইয়ার ন্যাপি চেন্জ করে দাও?
মেয়ের ঝটপট উত্তর - ওটা তো তোমার আর মা'র রেস্পনসিবিলিটি!
তাহলে তুমি কি ভাইয়াকে দুদু খাওয়াও?
মেয়ের সোজাসাপটা জবাব - ওটা তো মা'র কাজ!
তুমি কি তাহলে ভাইয়ার কাপড় গুলো ওয়াশ করে দাও?
মেয়ে আমার দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে বলে - 'নাহ্ ওটা তো ওয়াশিং মেশিনের রেস্পনসিবিলিটি!!!!!'
........'কলির যুগ হে.....ঘোরতর কলি'!!!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




