somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমাদের পিকনিক....:)

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলাটা যেখানে কেটেছে সেটা একটা সাধারন মধ্যবিত্ত এলাকা যেখানে পাশের বাড়ি থেকে এক কাপ লবন বা চিনি ধার করা ছিল খুবই সাধারন ব্যাপার। সবার মাঝেই ছিল মোটামুটি মাখামাখি রকম হৃদ্যতা। প্রত্যেক ফ্যামেলির ভাল-মন্দের সাথে জড়িয়ে যেত আশ-পাশের সবাই পরম মমতা নিয়ে। হয়তো পাশের বা সামনের বাসায় হঠাৎ রাতে মেহমান এসেছে কিন্তু ভাল কিছু রান্না নেই.....অনায়াসেই আশ-পাশের কোন বাসা থেকে তরকারি চেয়ে আনা যেত। খুব স্বাভাবিক একটি লোকাল সামাজিক মিতস্ক্রিয়া। জানিনা আজকাল আর এতটা আছে কিনা?
সামনের বাসার নানু'টার কথা মাঝে মাঝেই খুব মনে পড়ে। যিনি সন্ধ্যার পর প্রায়ই বাসায় এসে মা'র সাথে এটা-সেটা নিয়ে গুটুর গুটুর গল্প করতেন। দিনের বেলা অাবার এই নানুকেই দেখতাম ভেতরের উঠোনের মতো জায়গাটাতে মায়ের জন্য লাকড়ির চুলা বানিয়ে দিচ্ছে।
সম্ভবত যখন ক্লাস এইট-নাইনে পড়ি তখন থেকেই শুরু, প্রতিবছর একটা পিকনিকের আয়োজন করা হতো আমাদের রোড়ে/মহল্লায়। প্রতিটা বাড়ির বাচ্চা-কাচ্চাদেরই যেতে হতো। কোন ফ্যামিলির বাচ্চাদের যেতে দিতে না চাইলে সবাই মিলে মুরব্বীদের রাজি করাতাম। কারো যদি পয়সাকড়ির সমস্যা থাকতো তাহলে বাকিরা সবাই মিলে সেটা ম্যানেজ করতাম। মুল কথা হচ্ছে সবাইকে থাকতে হবে আনন্দ-বেদনায়।

ক'দিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদলবলে ১৪০ জন সঙ্গীসাথী নিয়ে নিউইয়র্ক এ জাতিসংঘের সদর দফতরে গিয়েছিলেন অনেকটা পিকনিকের আমেজে। প্রত্রিকান্তে জানা যায় প্রতিবেশী দেশ ভারত থেকে মোট ডেলিগেট গিয়েছিল ১২ জন এবং আমাদের এই ১৪০ জনের বহরটি ছিল বিভিন্ন দেশ থেকে আসা মোট ডেলিগেট এর এক পঞ্চমাংশেরও বেশী। এছাড়া ২৮শে সেপ্টেম্বর নিউইয়র্কস্থ বাংলাদেশ মিশনে বেশ ঘটা করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও পালন করা হয়। প্রধানমন্ত্রীর সাথে থাকা মেহমানরা ছাড়াও এতে আমেরিকাস্থ আওয়ামিলীগের নেতা-কর্মী, বিভিন্ন দেশ থেকে আসা প্রধানমন্ত্রীর আত্বীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরাও উপস্থিত ছিলেন।
গত কিছুদিন ধরে এই ব্যাপারটা নিয়ে পত্র-পত্রিকা এবং অনলাইনের বিভিন্ন ফোরামে বেশ সমালোচনা চলছে।
এত্ত এত্ত সমালোচনা দেখে আমার ছোটবেলার সেই পিকনিকের কথাই মনে হচ্ছিল। আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী উনার সাথে মাত্র কয়েকজনকে নিয়ে ক্যামনে যাবেন? আশ-পাশের অন্যান্যরা মন খারাপ করবে তো! আর প্রধানমন্ত্রীর আশেপাশের সব্বাই যে স্বচ্ছল এমন তো না! এক্ষেত্রে আমরা সবাই মিলেই নাহয় খরচটা বহন করলাম.....কি এমন ...... (!) অশুদ্ধ হয় তাতে। উনি তো মাত্র ১৪০ জনই নিয়েছেন, প্রতিটা সংসদীয় এলাকা থেকে মাত্র একজন করে নিলেও তো ৩০০ জনের বেশী হওয়ার কথা! যত্তোসব সমালোচকের দল!
আমার বরং খারাপ লাগছে বিটিবি'র জন্য! জনগনের আমানত রাষ্ট্রীয় ভান্ডারের কথা ভেবে বিটিবি প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানটি নিউইয়র্ক থেকে সরাসরি সম্প্রচার করেনি। এ ভারি অন্যায়!

বিটিবি'র উচিৎ ছিল যেভাবেই হোক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা। এতে অনুষ্ঠানে উপস্থিত মেহমানদের পাশাপাশি আমরা পোকা-মাকড় তুল্য (নাসিম/শামিম ওসমান দ্রষ্টব্য) আমজনতাও আনন্দে শরীক হতে পারতাম।।।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×