somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা ভোট / ভাতের অধিকার!!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দুই মহান নেত্রী নিরন্তর সংগ্রাম করে চলেছেন আমাদের মতো দুর্ভাগা, নাখান্দা-নালায়েক, আম জনতার ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার জন্য। আমাদের ভোট ও ভাতের অধিকার রক্ষার প্রত্যয়ে এই নেতৃদ্বয় এতটাই নিরলস সংগ্রামী ভূমিকায় যে দলের শীর্ষ পদে আসীন হওয়ার পর থেকে আজো অবসরে যাওয়ার সুযোগটুকুও পাচ্ছেন না.....আহারে!!!!
আহা ভোট....আহা ভাত!!!! তোমাদের অধিকার রক্ষার/প্রতিষ্ঠার জন্যে আমাদের মহান নেতৃত্বের সেকি সেক্রিফাইস!!! খবরে দেখি এবারের অনুষ্ঠিতব্য ৫ই জানুয়ারির নির্বাচনের ৩০০ আসনের মাঝে অলরেডি ১৫৪ আসনে বিনা ভোটে প্রার্থিরা নির্বাচিত হয়েছেন......তার মানে ৫১.৩৩% ভোটারের আর ভোট দিতে যাওয়ার প্রয়োজনই নাই!!!! আহা ভোট....আহারে ভোটের অধিকার।।।
......বয়সকালে শোনা ঘটনা (সত্য-মিথ্যা জানা নেই!)। সাকা চৌধুরী নাকি নির্বাচন এলে রাউজানের হিন্দু অধ্যুষিত এলাকায় জনসভা করে সবার কাছে জানতে চাইতেন তারা নির্বাচনে তাকে ভোট দিবে কিনা.....ক্ষীন স্বরে জবাব এলে আবারো জানতে চাইতেন সবাই যেন উচ্চস্বরে হাত তুলে বলে তাকে ভোট দিবে কিনা? সবাই যখন হাত তুলে উচ্চস্বরে জবাব দিত তাকেই ভোট দিবে (কার ঘাড়ে কয়টা মাথা!!!) তখন তিনি বলতেন, ঠিক আছে তোমাদের ভোট আমি বুঝে নিলাম....ভোট কেন্দ্রে আর যাওয়ার দরকার নাই।।।
.......অবস্থা দেখে ছোট্ট একখান জোক্স বড় ইয়াদ আসতেছে----
এলাকাবাসী এক বড় মাওলানা দাওয়াত দিছে মাহফিলে ওয়াজ করার জন্য। তো মাওলানা আউজুবিল্লাহ্-বিসমিল্লাহ্ বইল্যা উপস্থিতির উদ্দেশ্যে জানতে চায় - 'বুইজ্জ্যেননি আমনেরা'?.....পাবলিকেও মাথা দুলাইয়া সায় দেয় - 'জ্বি হুজুর' 'জ্বি হুজুর'.......বড় হুজুর বলে কথা! এইবার হুজুরে কয় - বুঝলে তো খুবই ভালা....নতুন করি আর কি বুঝাইতাম....নজরানাটা দেন আমি যাই।
পাবলিকে একই হুজুররে পরের বছর আবারো দাওয়াত দিছে মাহফিলে। তো মাওলানা আউজুবিল্লাহ্-বিসমিল্লাহ্ বইল্যা আবারো উপস্থিতির উদ্দেশ্যে জানতে চায় - 'বুইজ্জ্যেননি আমনেরা'?.....পাবলিকে গতবারের মতো আর ভুল করে না... মাথা দুলাইয়া বলে - 'জ্বি না হুজুর, বুজি নাই'......! এইবার হুজুরে কয় - 'না বুঝলে আর কখনোই বুঝবা না....বোঝার সেই এলেম তোমাদের নাই'.............নজরানাটা দেন আমি যাই।।
এইবার পাবলিক একটু খেপছে....পরের বছর একই হুজুররে আবারো দাওয়াত দিয়া আনছে আর ফিকিরে আছে হুজুররে এইবার আটকাবে! তো হুজুর আবারো যেই না জিগাইলো 'বুইজজ্যেননি আমনেরা'? পাবলিকে সমস্বরে বলে 'অর্ধেকে বুঝছি আর অর্ধেকে বুঝি নাইইইই হুজুর'!!! পানরসে সিক্ত হুজুর জবাব দেয় - 'মারহাবা মারহাবা.....যারা বুঝেন নাই তারা যারা বুঝছে তাদের কাছ থেকে বুঝে নিয়েন....এবার আমার নজরানাটা দেন'!!!!
.....আমাদের কি এমন কেউ নাই যে বলতে পারে "খামোশ অনেক হয়েছে......কেন এমন করছিস বুঝিয়ে দে'???
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×