মানুষে আমার বরাবরই প্রচন্ড আগ্রহ। .........নিজের মনেই মাঝে মাঝে খুব ছেলে মানুষী একটা খেলা খেলি। খেলাটা হচ্ছে 'মানুষের ভাবনা-চিন্তা খেলা' (....আর কি নাম দেয়া যায় বুঝতে পারছি না!)। স্টেশনে যখন ব্যস্ততা কম থাকে তখন সামনে দিয়ে চলে যাওয়া মানুষটির ভাবনা-চিন্তা পড়ার চেষ্টা করা.....আবার মাঝে সাঝে যখন কারো কারো সাথে সময় নিয়ে কথা বলার সময় সুযোগ হয় তখন খুব অবাক করা কিছু ব্যাপার বেরিয়ে আসে....প্রতিটা মানুষই আলাদা....প্রত্যেকেরই রয়েছে নিজস্ব একটা ভূবন.....সেখানে আছে ভিন্ন ভিন্ন রকম কষ্ট আর আনন্দের কথা.....। মজার ব্যাপার হচ্ছে প্রতিটা মানুষের ভেতরেই দেখেছি রয়েছে অদ্ভুত সুন্দর একেকটা মানুষ.....বাহ্যিকভাবে বা অচরনগত ভাবে অনেক খারাপ মানুষের ভেতরেও দেখেছি রয়েছে ব্যাপারটা। মাল্টি-কালচারাল এনভায়রনমেন্ট এ কাজ করতে গিয়ে পেয়েছি অনেক অনেক ভিন্ন রং, দেশ ও বিশ্বাসের মানুষের সঙ্গ....জানার সুযোগ হয়েছে অনেক ভিন্ন কালচার ও বিশ্বাসের মানুষকে। ....সাথে কাজ করা ভিন দেশী কলিগদের কাছে জেনেছি তাদের একান্ত দু:খ ও আনন্দের কথা.....মজার ব্যাপার হচ্ছে ছোট ছোট একান্ত বেদনার রং আর আনন্দের উজ্জলতা'র কি অদ্ভুত মিল। ......দেখেছি গভীরভাবে কষ্ট দেওয়া সেই একান্ত আপনজনকেই আবার মিস করছে বুক ভরা হাহাকার নিয়ে। বড় অাজব এই মনুষ্য চরিত্র!!!!
.....মনে পড়ে প্রথম যখন এদেশে আসি তখন খুব বেশি মানুষ-জন চিনি না.....কাজ কর্ম নিয়ে ব্যস্ততাও তেমন ছিল না তখন। সারা দিন টো টো করে ঘুরে বেড়াতাম। বিশেষ করে বাসে বাসে ঘুরতে খুব মজা লাগতো। সকাল বেলা সারা দিনের জন্য একটা পাস (ডে ট্রাভেল কার্ড) করে নিলেই হয়.....দিন ভর এবার বাসে, ট্রেনে ঘুরতে থাকো যত খুশি। মাঝে মাঝে চল যেতাম অক্সফোর্ড স্ট্রীট নামের বিখ্যাত সেই রাস্তাটায়.....যেখানে সারা বছর দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ গিজগিজ করে। লম্বা রাস্তার দু'পাশে আছে বড় বড় বিখ্যাত সব দোকান-পাট......যেখানে মুল রাস্তার চাইতে ফুটপাত বড়, যাতে মানুষ জনের হাটা চলার সুবিধা হয়। এমনও দিন গেছে যখন বেশ কয়েকবার এমাথা-ওমাথা করেছি এই রাস্তায়....শুধু মাত্র মানুষ দেখার জন্য....কত বিচিত্র মানুষ যে এখানে আসে? অনেক সময় প্রচন্ড মন খারাপ হলে বা দেশ/আপন জনদের খুব মিস করলেও চলে যেতাম সেখানে....বিচিত্র সব মানুষ দেখতে। .....অথবা টাওয়ার ব্রিজ (লন্ডনের সেই বিখ্যাত ব্রিজ) থেকে শুরু করে টেমস নদীর পাড় ধরে লম্বা একটা হাটা দিতাম ওয়েস্ট মিনিস্টার (যেখানে এদের পার্লামেন্ট হাউজ) পর্যন্ত......এই পথেও দেখা মিলত বিচিত্র সব মানুষের।
......মানুষ দেখাটা বোধ হয় অনেকটা নেশার মতো......আজো ভাল লাগে। কাজে বসে বসে তাই এখনো মানুষই দেখছি.....আর ভাবছি একেকটা মানুষের পেছনের গল্প গুলোর কথা।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



