somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বার্তা বাহক
"পরদোষ তোমার নিকট যেই কয়, বলে সে তোমার দোষ অপরে নিশ্চয়"-শেখ সাদী (রহ)। আমি মানুষ হিসেবে অতি সাধারণ একজন। অন্যের মতের প্রতি শ্রদ্ধা, গঠনমূলক সমালোচনাকে পছন্দ এবং পরনিন্দা থেকে আমার দূরত্ব যোজন যোজন।

পাসপোর্ট তৈরি নিয়ে দুর্নীতি এবং সীমাহীন দুর্ভোগ কেন?

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই প্রশ্ন : ৩,৪৫০/=টাকার পাসপোর্ট ৬,০০০/=টাকা এবং ৬,৯০০/=টাকার পাসপোর্ট ১০,০০০/= টাকা কেন? অবশ্য এ প্রশ্ন কাকে করছি? কেন করছি এই প্রশ্ন? তারা উত্তর দেয়ার কে? যেহেতু ভুক্তভোগী তাই অন্যজনকে হয়রানি সম্পর্কে সচেতন করতেই এই লিখা।
একটা সাধারণ পাসপোর্ট ফী হচ্ছে: ৩,০০০/= এবং ভ্যাট ৪৫০/=
জরুরী পাসপোর্ট ফী হচ্ছে ৬,০০০/= এবং ভ্যাট ৯০০/=
বাকী টাকা কোথায় যায়? দালাল, পুলিশ এবং পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের পকেটে।
পাসপোর্ট সময়ের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। হতে পারে অনেকের কাছে এটা কম গুরুত্বপূর্ণ। একটি পাসপোর্ট পাওয়ার জন্য নাগরিক জীবনে কত ভোগান্তি পোহাতে হয় তা ভুক্তভোগী মাত্রেই জানা। আপনি যতই ডিজিটালাইজড হন না কেন? ইচ্ছে করলে অনলাইনে ফরমপূরণ করে সোনালী ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিয়ে সকল শর্ত পূরণ করে জমা দিতে যাবেন পদে পদে সমস্যা। পারবেন না জমা দিতে। একদল পুলিশ আছে, ফরম পূরণ করা ফাইলটি দেখেই বলবেন এখানে এখানে ভুল আছে। ঠিক করে নিয়ে আসেন। পরদিন ঠিক করে নিয়ে গেলেন, আবার বলবেন হয়নি, যান আবার ঠিক করতে হবে। এভাবেই চলতে থাকবে। আপনি এত টাকা দিবেন, আমি ঠিক করে দিচ্ছি। না হলে অমুকের কাছে যান। অগত্যা কী আর করা? দালাল বলবে আরো ৩,০০০/= দিতে হবে। এবার আপনি কী করবেন? নিরূপায় জনাব, দিয়ে দিন। অনেক কাঠখড় পুড়িয়ে জমা দিলেন, আর মনে মনে ভাবলেন নির্ধারিত সময়ে পেয়ে যাবেন? জী না। জমা দেয়ার পর স্লিপের পিছনে কী লিখা থাকে একটু দেখবেন।
৪টি কথা আছে এখানে-
২ নং হলো “অনুকুল পুলিশ রিপোর্ট পাওয়া সাপেক্ষে পাসপোর্ট প্রধান করা হবে।”
এক্ষত্রে প্রথমে পাসপোর্ট অফিস থেকে আপনার ফাইলটি প্রথমে জেলা পুলিশ অফিসে যায়, সেখান থেকে সংশ্লিষ্ট থানায় যায়। যেকান এক স্থান থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আপনাকে ফোন দিল বা অনেক সময় বাড়ি গিয়ে হাজির। অবস্থা বুঝে পুলিশ বলে চায়ের টাকা। অনেক সময় ফোন করে বলে বিকাশ করে দিন ১,০০০/=। অনেক সময় আরো বেশি দাবী করতে পারে, আপনার দূর্বলতা দেখে। যদি টাকা দেয়া না হয় ফাইল থানায় পড়ে থাকে। ২২ দিনের পাসপোর্ট পেতে কত দিন বা কত মাস লাগবে বা আদৌ টাকা না দিলে পাসপোর্ট পায় না। এই হচ্ছে সংক্ষিপ্ত ভোগান্তি চিত্র।
পাসপোর্ট অফিসের সামনে সাইনবোর্ড টাঙ্গানো দালাল থেকে সাবধান বা থানার দরজায় লেখা থাকে দালাল মুক্ত থানা। “কাজী গরু কিতাবে আছে, গোয়ালে নেই।” আপনি দালাল ছাড়া পাসপোর্ট জমা দিতে পারবেন? স্বপ্নে হয়তোবা। নীতিমালা পড়ে আছে সাইনবোর্ডে-পুলিশ, পাসপোর্ট অফিসের কর্মকর্তারা এবং স্থানীয় মাস্তান, দালালদের কারণে একটি পাসপোর্ট তৈরি করতে দ্বিগুণ-তিনগুণ টাকা গুনতে হচ্ছে। এটা ওপেন সিক্রেট।
কবে অবসান হবে এই ভোগান্তি এবং ঘুষ-দুর্নীতির প্রকাশ্য রমরমা বাণিজ্য?
+@+@+
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×