somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বার্তা বাহক
"পরদোষ তোমার নিকট যেই কয়, বলে সে তোমার দোষ অপরে নিশ্চয়"-শেখ সাদী (রহ)। আমি মানুষ হিসেবে অতি সাধারণ একজন। অন্যের মতের প্রতি শ্রদ্ধা, গঠনমূলক সমালোচনাকে পছন্দ এবং পরনিন্দা থেকে আমার দূরত্ব যোজন যোজন।

প্রতারক প্রকাশকের সন্ধানে..

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(প্রিয় ব্লগারবৃন্দের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এ ধরনের একটি পোস্ট করার জন্য। কারণ একজন ভুক্তভোগী হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিকারের উদ্দেশ্যে অথবা অন্যান্যদের সতর্ক করার লক্ষ্যে এই পোস্টের অবতারণা)
প্রতারকের নাম : মাহমুদ সালেহীন খান।
প্রকাশকের ঠিকানা উপরের প্রদত্ত।
গত বইমেলায় ৪২জন লেখকের টাকা আত্মসাৎকারী প্রতারকের বিরুদ্ধে বইমেলা ২০১৬-তে নতুন লেখকরা আন্দোলন করতে বাধ্য হয়েছিলেন। তকণ যে কর্মসূচি পালন করেছিলাম তা থেকে লেখাটি পূণ : প্রকাশ করা হল। যতদিন লেখকরা টাকা ফেরৎ না পান ততদিন তার বিরুদ্ধে কলম চলতে থাকবে।
" ফেব্রুয়ারী মাস ভাষার মাস, সাহিত্য চর্চার সফল ফলন বই মেলার মাস। এই বাংলা ভাষার জন্যেই শহীদ হয়েছিলেন সালম, বরকত, রফিকসহ আরো অনেকেই। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কী ভুলিতে পারি ? যারা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরো একধাপ এগিয়ে নেওয়ার জন্য সাহিত্য চর্চায় নিয়োজিত থাকেন তাঁদের সেই কষ্টলব্ধ পান্ডুলিপি যখন কোন ভন্ড প্রতারক ছিঁড়ে ফেলে, টাকা নিয়েও বই প্রকাশ করে না, টাকা ও পান্ডুলিপি আত্মসাৎ করে তখন তা মেনে নেওয়া যায় না। এবারে অমর একুশে বই মেলায় অনেকেই আনুমানিক ৪২ জন লেখক এই সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রকশকের কাছে গেলে বা ফোনে কথা বললে তিনি জানান তিনি নাকি বটবৃক্ষের ছায়াতলে আছে, তাকে কিছুই করা যাবে না। সেই বটবৃক্ষ নাকি আমাদের পান্ডুলিপি ছিড়ে খেতে বলেছে, টাকা আত্মসাৎ করতে বলেছে। কে সেই বটবৃক্ষ? যে বাংলা ভাষার বর্ণমালাকে গিলে খেতে চায়? কে সে বটবৃক্ষ যে কবি সাহিত্যিকদের স্বপ্ন গিলে খেতে চায়? তাকে মিডিয়ার সামনে হাজির করা হোক। সবাই দেখুক তার উম্মুক্ত চেহারা। আমাদের জাতীয় কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল আমাদের শিখিয়েছেন কি ভাবে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে হয়। সেই কবির মঞ্চে দাঁড়িয়ে ( বাংলা একাডেমীর নজরুল মঞ্চ) আমরা আগামী ১৩ ফেব্রুয়ারী রোজ শনিবার বিকেল ৩ টায় প্রতিবাদ সমাবেশ ও পরবর্তী কর্মসূচী ঘোষণা করবো। আমরা যারা আন্দোলনে ঢাকায় আছি তাঁদের কারো কিছু হলে তার দায়বার আলোকবর্তীকার ভন্ড প্রকাশক মাহমুদ সালেহীন খানকেই নিতে হবে। ক্ষতিগ্রস্থ সকল লেখকসহ সকল কবি ও লেখকবৃন্দকে আমাদের সাথে যোগ দিয়ে প্রতিবাদের আমন্ত্রণ জনাই। অন্যায়ের প্রতিবাদে পোষ্টটি সবাইকে শেয়ার করার অনুরোধ।
কিছু ছবি দেখুন-



আসুন ভুক্তভোগীরা সোচ্চার হই।
------------------------------------------
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×