somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ সবার সেরা: 3য় পর্ব

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

{আড্ডার ইংরেজী ভার্সনে পুরো লেখাটি প্রকাশ পায় ডিসেম্বরের 16, 2005-এ। এখানে বাংলায় দ্বিতীয় পর্ব প্রকাশ পায় জানুয়ারী 3, 2006-এ। বাংলাদেশ সবার সেরা আড্ডার এই বিভাগে গেলে আগের সংখ্যাগুলো একসাথে পড়তে পারবেন। ধন্যবাদ।}
বাংলাদেশ অর্থনৈতিক সাফল্যের ক্ষেএে সম্ভাবনা ও ব্যর্থতা সমান্তরালভাবে তুলে ধরে। ইন্টারন্যশনাল হেরাল্ড ট্রিবিউনের এক সাংবাদিকের কাছে বাংলাদেশ একটি দুবের্াধ্য পাজ্ল যেখানে আমাদের দেশ বিরামহীনভাবে সংগ্রাম করছে প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক কলহ, ও সুশাসনের অনুপস্থিতির বিরুদ্ধে। বাংলাদেশের একজন কূটনীতিক 1995 সালে দারিদ্রের বিরুদ্ধে বাংলাদেশের সাফল্যকে চিএায়িত করতে গিয়ে বলেন, "বাংলাদেশ পৃথিবীর সেরা 30টি অর্থনৈতিক শক্তির একটি। বাংলাদেশের অবস্থান নাইজেরিয়া, হংকং, ভিযেতনাম, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও অন্য বেশ ক'টি দেশের উপরে। আমাদের দেশ জিডিপি'র বৃদ্ধি দ্বিগুণ করেছে, মুদ্রাস্ফীতির হার 2% এর নীচে রেখেছে, জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়েছে, 92% শিশুদেরকে টীকাদান কর্মসসূচীর আওতায় এনেছে এবং 90% লোকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন হয়েছে যা 116 মিলিয়ন লোকের খাদ্যের যোগান দিতে পারে"।

বাংলাদেশের সাফল্যের পেছনে অনেকের বিরাট অবদান রয়েছে। দারিদ্র বিমোচনে ডঃ ইউনুস গ্রামীণ ব্যাংকের সূচনা করেন যা দরিদ্রদেরকে ঋন দেয়ার জন্যে জামানতমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রচলন করেছেন। তার উদ্যোগ তুলে ধরল প্রযুক্তি কিভাবে দারিদ্র বিমোচন করতে পারে। বর্তমানে মার্কিন যুক্তরাস্ট্রে "গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ" গ্রামীণের ব্যকিং মডেল পৃথিবীর অন্যএ ছড়িয়ে দিচ্ছে। তারা বিশটি দেশের 46টি ুক্ষুদ্র ঋণসংস্থার সহযোগে 25 লাখ মানুষের জীবনে পরিবর্তন আনছে। গ্রামীণ ব্যংকের সাফল্যে উৎসাহিত হয়ে ই-বে'র প্রতিষ্ঠাতা পিয়েরে ওমিডতো দরিদ্রদের জন্য ুক্ষুদ্র ঋণ ও বিনিয়োগে অর্থ সংস্থান করার উদ্দেশ্যে 100 মিলিয়ন ডলার দান করেন।

গ্রামীণ ব্যংকের একটি উদ্যোগ হিসেবে গ্রামীণ ফোনের যাএা শুরু হয় যখন বাংলাদেশে আয়বৃদ্ধির জন্য নরওয়ের টেলনোর কোম্পানী মোবাইল ফোনের ব্যবহার ছড়িয়ে দেয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে। বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে আয় করার উদ্যোগ গ্রামের 50 হাজার দরিদ্র মহিলার জীবন পরিবর্তনের ঘটনা খবরের শিরোণাম হয়েছে। মোবাইল ফোন ভাঁড়ার মাধ্যমে আয়ের সংস্থান জীবনধার পরিবর্তন করে দিয়েছে এধরণের গ্রামীণ মহিলাদের সংখ্যা এখন 180,000 -এ দাঁড়িয়েছে। তারা মোবাইল ফোনের মাধ্যমে তৃতীয় বিশ্বে প্রযুক্তিগত বিভক্তির অবসানে দৃস্টান্তমূলক উদাহরণ স্থাপন করছেন। বাংলাদেশের গ্রামের ফোন মহিলাদের সাফল্যে উৎসাহিত হয়ে মোবাইল ফোনের উৎপাদক নোকিয়া এখন গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ'র সাথে যৌথ উদ্যোগে আফ্রিকার গ্রামগুলোতে মোবাইল ফোনের ব্যবস্থা করতে যাচ্ছে।

বাংলাদেশে পল্লীতথ্য নেটওয়ার্ক তাদের অবদানের জন্য পুরস্কৃত হয়েছে যা গ্রামের কৃষকদের জন্য তথ্য প্রযুক্তি কিভাবে বিপ্লব আনতে পারে তার উদাহরণ স্থাপন করেছে। (পল্লীতথ্যের সাইটটি আমার পছন্দের লিংকে যোগ করা আছে)। বাংলাদেশে পোলট্রি ফার্মের উদ্যোগ ও সাফল্য দরিদ্র এশিয়া ও আফ্রিকার অনেক দেশের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ চমৎকার উদাহরণ স্থাপন করেছে স্বল্প বিনিয়োগে ব্যাপক মুনাফার লোভ সুন্দরবনের ম্যনগ্রোভ ফরেস্ট ও সেখানকার পরিবেশের উপর যে অচিন্তনীয় বিরূপ প্রভাব ফেলতে পারে। ক্রমশঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×