somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজসম্পওির হিসেব চাই:

০২ রা জুলাই, ২০০৬ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগণ এখন রাজসম্পওির হিসেব চেয়ে 238 বছরের রাজতন্ত্রের ইতিহাসকে নতুন করে পাল্টে দিতে যাচ্ছে নেপালে। স্বনামে আর অন্য নামে নেপালের রাজপরিবার বিশাল পরিমাণের অর্থসম্পদ আত্মসাৎ করে রেখেছে। এধরণের হিসেব কিছুটা পএিকার পাতায় আসলেও এর কোন সরকারী ভাষ্য নেই। তাই নেপালের সংসদীয় কমিটি এধরণের হিসেব দেওয়ার জন্য সরকারকে পনের দিনের সময় বেঁধে দিয়েছে (টাইমস অব ইন্ডিয়া, জুন 30, 2006)। অনেকটা কাকতালীয়ভাবেই বাংলাদেশে বিরোধী দলের উপনেতা আব্দুল হামিদ সংসদে একই দাবী করেছেন জুনের 28 তারিখে। তিনি 1971 সাল থেকে এখন পর্যন্ত সকল রাজনীতিবিদ ও তাদের পরিবারবর্গের সকল স্থাবর-অস্থাবার সম্পওির হিসেব দাবী করেছেন। দাবীটি খুবই যুক্তিযুক্ত যেখানে ক্ষমতার হালুয়া রুটির জন্য রাজনীতিবিদদের চেস্টা তদবিরের অন্ত নেই।

বিরোধী দলের উপনেতা আবারও দাবী করেন যে, 1971 সাল থেকে সকল নেতৃবৃন্দ, রাজনীতিবিদ ও তাদের পরিবারের সকল সদস্যের সম্পওির হিসেব। তিনি বলেন, রাজনীতিবিদরা এখন মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস আর বিএমডাবি্ল্লইউ চালায় যেখানে একসময় অনেক রাজনীতিবিদরাই রিকশাতে বা সাধারণ গাড়ীতে চলাফেরা করতো। তিনি বলেন, ক্ষমতাসীন মন্ত্রী ও রাজনীতিবিদদের টিভি চ্যানেলের মালিক হওয়ার মধ্যে কোন সমস্যা নেই, সমস্যা হচ্ছে যখন জনগণ জানতে পারে না এই বিশাল সম্পওির উৎস (ফাইনান্সিয়াল এক্সপ্রেস, জুন 29, 2006)। বিরোধী দলের এই দাবীর প্রতু্যওরে একমত পোষণ করেন সরকার দলীয় নেতা মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া (সমকাল, জুলাই 2, 2006)। প্রশ্ন হচ্ছে, এখন কি রাজনীতিবিদরা তাদের আর্থিক হিসেব জনগণকে দিবেন?

বিশ্বের সেরা দূনর্ীতিপরায়ণ দেশ হিসেবে আমাদের নাম কি আদৌ ঘুচানো সম্ভব হবে? রাজনীতিবিদরা কি দেবেন তাদের টাকা পয়সার হিসেব? তারা কি জানাবেন, তারা আদৌ কোন আয়কর দেন কি না? দিলে তাদের আয়করের পরিমাণ কতো? তারা কি ব্যাংকে ঋণখেলাপী? এধরণের দাবী নিয়ে আড্ডার পাতায় ফেব্রুয়ারীর 13 তারিখে লিখেছিলাম, "নিরপেক্ষতা না স্বচ্ছতা"। দেখা যাক, নেপালে রাজসম্পওির হিসেব কতটুকু আসে? কারণ, গণতন্ত্রের খোলসের আড়ালে এদেশের রাজনীতিবিদদের অনেকেই যে টাকার পাহাড় তুলেছেন তার পরিমাণটাও কিন্তু সামান্য নয়। তাই সংসদে এধরণের দাবী খুব জনপ্রিয় ও বেশ নাটকীয়। হয়তো এরকম নাটকীয় রাজনৈতিক দড়ি টানাটানি চলতে থাকবে যার মাঝে সাধারণ মানুষ হিমসিম খেয়েই যাবে তাদের নিজেদের আয় ব্যয়ের হিসেব মেলাতে। এধরণের অসংগতি আর বিড়ম্বনার চিএ সত্যি কি আমাদের ইতিহাসের সাথে অবিচ্ছিন্ন?
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৬ সকাল ৯:৪৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×