somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৌকা ভ্রমন: কান্তাব বীচ, ওমান

১০ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নৌকা ভ্রমন ভালো লাগে বলে এই সুদূর ওমানে এসেও যে তার সুযোগ পাব তা কখনো কল্পনা করিনি। তবে শীতলক্ষ্যা থেকে ওমানে এসে আরব সাগরে এই সুযোগ যখন পেলাম তখন আর এক মুহুতর্্বও নস্ট নয়। না, এবার নৌকা নয়, স্পীড বোট। কান্তাব বীচে এসে যখন গাড়ী থেকে নামলাম, তখন সন্ধ্যা হবে হবে। দৃশ্যটা ভাষায় বর্ণনা করার চেয়ে ছবির ফ্রেমে তুলে ধরা অনেক সহজ। বিশাল সমুদ্র এসে থমকে দাঁড়িয়ে আছে পাহাড়ের পাদদেশে। অশান্ত ঢেউগুলো আছড়ে পড়ছে পাড়ের কাছে। তার মাঝে কিছু তরুণ (তরুণী নেই, দু:খিত) আর ছোট ছেলেরা দাপাদাপি করছে। আমি নিজে প্রকৃতিপ্রেমী। প্রকৃতির কাছে নিজেকে সমর্পন করতে ভাল লাগে। তাই, সমুদ্রের উওাল স্রোতের মাঝে স্পীড বোটের তীব্র গতির সাথে তাল মিলিয়ে দুর পাহাড়ের আড়ালে পড়ন্ত সন্ধ্যে বেলার আলো আঁধারিকে খুব রহস্যময়ী মনে হলো। কথা দিয়ে আসলাম, সময় পেলে এখানে আবার ফিরে আসব। হয়তো আলো আঁধারির রহস্যের উন্মোচন সম্ভব, কিন্তু জীবন রহস্যের নয়।

সবচেয়ে ভালো লাগল সমুদ্রের ঢেউ যেখানে পাহাড়ের কঠিন প্রস্তরকে কেটে কেটে নিজের মনের মতো সাজিয়েছে। মনে হলো পুরো পাহাড়টা উওাল সমুদ্রে ভাসছে। খাঁজে খাঁজে সাজানো পাহাড়ের শরীর। অদ্ভুত এক স্থাপত্য! কি অদ্ভুত তার নির্মাণ কৌশল! প্রকৃতির অপূর্ব সজ্জার কাছে মানুষের মুগ্ধ সমর্পন। আছড়ে পড়ছে ঢেউগুলো। অদ্ভুত শব্দের মুচ্র্ছনা। আমি ভাবলাম স্বপ্নের রাজ্যে বিচরণ করছি। কিন্তু সশব্দে ঠান্ডা পানির ছিঁটায় আমি সম্বিত ফিরে পেলাম। পড়ন্ত সন্ধ্যে বেলার আকাশ রক্তিম হয়ে উঠলো। এক সময় স্পীড বোটের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলো। যাতে নীরবতার মাঝে কান্তাবের শান্ত সমাহিত অথচ উওাল সৌন্দর্য আমরা সবাই উপভোগ করতে পারি। কবি নই। তাই কবিতার পংক্তিমালা সাজাতে পারলাম না। শুধু চোখ জুড়ে দেখলাম, আর শুনতে লাগলাম:

"কী গাব আমি, কী গান শুনাব, আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে
কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা,
কেমনে গলাব হূদয় প্রাণ তোমার মধুর প্রেমে
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে-
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে।
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল,
তোমার অমৃতসাগর-মাঝারে ভাসিছে অবিরামে"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×