আমরা সবসময়ই ভাবি অসম্ভবকে। অসম্ভব যদি হয়ে যায় সম্ভব, তখন কেমন হবে? আপনি হঠাৎ বিখ্যাত হয়ে গেলেন। লটারীতে অনেক টাকা পেয়ে গেলেন। আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে (র্যাব নয়)। সবাই আপনার সানি্নধ্য চাচ্ছে। এরকম অসম্ভব ভাবনার সাথে ধরুন যোগ করলাম, আপনি সদ্য মাস্টার্স পাশ করেছেন। আপনার লেখার হাত ভাল। ভাল রেজাল্ট করেছেন। কোন সংস্থা আপনাকে ডাকল তাদের সেমিনারে একটি গবেষনাপএ উপস্থাপন করতে। আপনি ঘষে-মেজে একটি গবেষণাপএ তুলে ধরলেন, ঢাকার কোন এক পাঁচ তারকা হোটেলে সজ্জিত ডায়াসে মাইক্রোফোনে আপনি তুলে ধরছেন আপনার গবেষনার ফলাফল। সাংবাদিকরা দ্রুত নোট নিচ্ছে আপনার গবেষণার সারমর্ম। আপনার খুব কাছের কেউ অপলক দৃস্টিতে উপভোগ করছে আপনার প্রাণবন্ত উপস্থাপনা। আপনার উপস্থাপিত লেখাটাকে নিয়ে ধীরে ধীরে একের পর এক আলোচনা করতে আসলেন মাননীয় উপাচার্য, পুলিশের আইজি, এটনর্ী জেনারেল, খ্যাতনামা অধ্যাপক, বিশিস্ট সাংবাদিক এবং...। হয়তোবা আপনি ভাবলেন, পুরো ব্যাপারটাই ঘটেছিল আপনার কল্পনায়। কিন্তু অন্যরা ধরে নিল, "এমনটাই হয়েছিল"। ঠিক তখনই পাশ থেকে কেউ আবৃওি করে উঠল:
"রোজ কত কী ঘটে যাহা তাহা_
এমন কেন সত্যি হয় না আহা?
ঠিক যেন এক গল্প হত 'তবে,
শুনত যারা অবাক হত সবে_"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০