ইতিহাসকে বড্ডো ভয়। আমি শংকিত হয়ে পড়ি যখন দেখি কিছু মানুষের মাঝে বাস করে অতীত বিস্মৃতির বিকৃত আনন্দ। তাই তারা মুখোমুখি হতে চায় না সত্যের। পালিয়ে বেড়ায়, হেতু খুঁেজ। যুক্তি হারায়। বিবাদ করে যুক্তিহীনভাবে। বাস করে হীনমন্যতায় আর একগুঁয়েমীতে। কিন্তু হীনমন্যতার মধ্যে বসবাসে কোন আনন্দ নেই। কিভাবে নিজের অতীতের মাঝে তাকিয়ে আমরা শক্তি পাব? খুব কাছের ইতিহাস আর খুব দূরের ইতিহাস- যে দিকেই তাকান না কেন-তার মাঝে আপনি শক্তি পাবেন, সাহস পাবেন। যেমনটা ঐতিহাসিক নীহাররঞ্জন রায় বাংলা সম্পর্কে বলেন, 'এই ভুখন্ডই বাঙালির কর্মকৃতির উৎস এবং ধর্ম-কর্ম-নর্মভূমি'। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ক্ষোভ করেই বলেন, "বাংলার ইতিহাস চাই, না হলে বাঙ্গালী কখন মানুষ হবে না। ...তুমি লিখিবে, আমি লিখিব, সকলেই লিখিবে। যে বাঙ্গালী তাহাকেই লিখিতে হইবে। মা যদি মরিয়া যান, হবে মার গল্প করিতে কত আনন্দ। আর এই আমাদিগের সবর্্ব সাধারণের মা জন্মভূমি বাংলাদেশ, ইহার গল্প করিতে কি আমাদিগের আনন্দ নাই?" চলুন শুধু ইতিহাসের দিকে ফিরে তাকানো নয়, তুলে ধরি বাংলার অবিকৃত ইতিহাস।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



