somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনের কড়চা:হেডস্যার

১৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নানান ঝামেলায় ছুটির দিনের কড়চাটা নিয়মিত তোলাই হচ্ছে না। হঠাৎ করে মনে হচ্ছে সময় থেমে গেছে। একটু স্বস্তির চারপাশে বনবন করে ঘুরছে অনিশ্চয়তা। পুরনো দিনের কথা মনে পড়ে মনটা খুব অন্যমনস্ক হয়ে পড়ল। ফেলে আসা প্রাইমারী স্কুলের দিনগুলো স্মৃতির ভারে এখনও অমলিন, খুবই রঙিন আর ভীষণ জ্যান্ত। নড়েচড়ে বসলেই দেখতে পাই হেডস্যারকে। যেমন শাসন করতেন তেমন করতেন আদর। সবাই ভয় পেত তার বেতকে। স্কুল থেকে বেরিয়েছে কিন্তু হেডস্যারের বেতের স্বাদ নেয়নি তা কখনো হবে না। হয়তো দুস্ট আর চঞ্চলদের জন্য তিনি একটা ত্রাস ছিলেন। তারপরেও তার বেতের মহিমা চিরকালই মনে থাকবে।

আমাদের ক্লাশে পল্টু আর বাবলু পাশাপাশি দুই পাড়ার ছেলে। একজন আরেকজনের ছায়াও দেখতে পারতো না। খুব কমদিনই গেছে যে পল্টু আর বাবলু বেতের বাড়ি না খেয়ে বাড়ী গেছে। দু'জনেই তক্কে তক্কে থাকতো কিভাবে একজন আরেকজনকে বাঁটে ফেলবে। স্যার যখন বেশী হৈ চৈ শুনতেন তখন খুব নীরবে আসতেন। তারপর শুরু হতো বেত্রাঘাত। সব ঠান্ডা হয়ে যেত। একদিন পল্টু আর বাবলু শুরু করলো ক্লাশে মল্ল্লযুদ্ধ। আমরা উৎসুক হয়ে দেখছি যুদ্ধের কসরৎ। ঠিক এমনি সময় হেডস্যার হাজির হয়ে গেলেন হাতের বেত নিয়ে। দু'জনকে দাঁড় করিয়ে সবার সামনে শুরু করলেন বেতের বাড়ি। পল্টু আর বাবলু ধরাশায়ী। মারের চোটে হাঁটতেও কস্ট হচ্ছিল। ক্লাশের শেষে দেখলাম, এই প্রথমবারের মতো পল্টু আর বাবলু কাঁধে হাত রেখে একসাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্কুল থেকে বেরোতে। কি অবিশ্বাস্য বন্ধুত্ব। আমরা সবাই অবাক!!! স্কুলের সদর দরজায় দাঁড়িয়ে হেডস্যার দেখলেন পল্টু আর বাবলু একসাথে বেরোচ্ছে। আমি নিজে বেরোবার সময় দেখলাম হেডস্যারের মুখে লেপ্টে থাকা হাসি কালো চশমায় ঢাকা পড়েনি। বেতের মহিমা অপূর্ব। বাসায় ফেরার পথে আমি ভাবছি, পল্টু আর বাবলু কি আবারও মল্ল্লযুদ্ধ করবে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×