somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অকস্মাৎ আরোগ্য লাভ:

৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই খুব টেনশনে ছিল। রোগ পুরনো। আরোগ্যের আশা কেউ করেনি। সবাই ভেবেছে দু:সহ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রুগী বিদায় নেবে। অনেক চিকিৎসক বলেছিলেন, যে ক'দিন বাঁচে। রোগ তো শুধু একটা ছিল না। কথায় বলে না, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? রোগ ছড়িয়ে পড়েছিল সারা শরীরে। ক্ষত দেখা যাচ্ছিল সর্বএ। ভাইরাস আর ব্যাক্টেরিয়া রুগীর সারা শরীর কুড়ে কুড়ে খাচ্ছিল। শরীরের অর্গানগুলোও নাকি নস্ট হয়ে গিয়েছিল। আমরা সবাই খুব বিমর্ষ। আমরা পরিণতি জানতাম, কিন্তু তার পরেও আমরা আশা বেঁধে ছিলাম যে রুগী আরোগ্য লাভ করবে। তারপর যা হলো তা খুবই নাটকীয়। সবাই যখন হাল ছাড়লেন, তখন হঠাৎ করে আমাদের প্রিয় জলপাই মামা এসে দোরগোড়ায় হানা দিলেন।

আমরা জানতাম আমাদের জলপাই মামা বড্ডো ক্ষমতাধর। তার রয়েছে নানান কানেকশন। তারপরেও তার শত ব্যস্ততার মাঝে মুমুর্ষ এই রোগীর জন্য তিনি কোমড় বেঁধে মাঠে নামবেন এটা কেউ ভাবেনি। মার্কিন মুল্লুক থেকে ডাক্টার আসলেন, সার্জনরাও আসলেন। কনসালটেন্টরা আসলেন। রুগীর চারপাশ ঘিরে তার চিকিৎসা করলেন। হার্ট সার্জারী হলো। কিডনী সার্জারী হলো। ব্যাক্টেরিয়া আর ভাইরাসদের এন্টিবায়োটিকের কড়া ডোজ দিয়ে রুগীর শরীর থেকে ঝেঁটিয়ে বিদায় করা হলো। বাইরের থেকে রক্ত ইনফিউশন করা হলো। বিদেশী ডাক্টার আর কনসালটেন্টরা বললেন, যতো সাহায্য লাগবে আমরা দেবো। কিন্তু রুগীর আরোগ্য চাই। রুগীকে ইনকিউবিটরে রাখা হলো। বাইরের জীবাণুরা আর পরাজীবিরা যাতে রুগীকে আবার আক্রান্ত না করতে পারে। এভাবে কতোদিন রুগী বাঁচবে কেউ জানে না?

অবশ্য আমাদের ঘরের সবার মুখে হাসি। জলপাই মামার উচ্ছসিত প্রশংসা। তার সত্যি কোন তুলনা নেই। এ বাড়ীর অন্ন খেয়ে বড়ো হয়েছেন, তাই নিমকের দাম দিচ্ছেন। আমরা উল্ল্লসিত। রুগী নিজে নিজে শ্বাস নিতে পারছে। একটু একটু হাঁটতেও পারছে। আমরা রুগীর শরীর থেকে অপসারিত টিউমার আর পরিত্যক্ত অর্গানগুলো দেখে আনন্দে কাঁদছি। আমরা অনেকে হাত তুলে জলপাই মামার জন্য দো'আ করছি। মামা, তুমি শত বছর বাঁচো। এরকম খুশীর সময়ে রান্না ঘরে ঢুকে মাকে জিগ্যেস করলাম, "মাগো রুগীর চিকিৎসা তো হচ্ছে। কিন্তু তারপর জলপাই মামা আমাদের ঘর থেকে কবে বিদায় নেবে? আবার নয় বছর লাগবে না তো জলপাই মামার তার নিজের বাড়ীতে ফিরতে"?

মা আঁচল টেনে চোখের পানি মুছে বলেন, "বাবা তাতো জানি না"। মায়ের চোখের উদাস দৃস্টির মধ্যে এতোটা অনিশ্চয়তা আর কখনো দেখিনি...আমাদের সকল আনন্দের মাঝেও বেদনার অব্যক্ত পংক্তিগুলো কি শুধু চোখের আড়ালেই বাস করে...?

নিয়মিত পড়ুন বাংলা গ্রুপ ব্লগিং [link|http://deshivoice.blogspot.com/|
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×