somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের বাগানের পরিচর্চা:

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না, রাজনীতির ইতি। দেশের কর্দমাক্ত রাজনীতির যবনিকাপাত হয়েছে। এখন থেকে কেবল সুশীল সমাজের বন্দনা করব। সুশীল কথাটা উচ্চারণ করলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। সংস্কৃতিমনা, শিক্ষিত, মাথামোটা, শ্রেণীচূ্যত, ভুঁইফোড়, টিভির পর্দায় লেপ্টে থাকা বিশেষজ্ঞরা হচ্ছেন আমাদের ত্রাতা-এরাই হচ্ছেন সুশীল। যারা দন্তহীন সর্প। যারা সমাজের বিবেক। যারা চিরকালই রক্ষক ও ভক্ষকদের জন্য লজিক্যাল গ্রাউন্ড তৈরী করেছেন। যুক্তির বাহুবল দিয়ে আমাদেরকে আলোকিত করে রেখেছেন। তাদের কথা মতো এখন সুন্দর এক বাগান তৈরীতে আমরা ব্যস্ত। তারা কি জানেন ফুলে ফুলে ভরা বাগানে যে সাপের আানাগোণাও বাড়ে?

চোদ্দ কোটি জনসংখ্যা অধু্যষিত বাংলাদেশ এখন ফুলের বাগান হতে যাচ্ছে। এখন থেকে মালীদের বন্দনা করব। প্রণতি জানাব। যারা এখন বাগানের পরিচর্চা করছেন তাদেরকে মাথায় নিয়ে রাখব। স্বপ্নের বাগান চাই। ফুলে ফুলে ভরা। সারা বছর ধরে ফুলে ফুলে ফুটন্ত বাড়ন্ত বাগান চাই। আর আমরা সবাই বাস করব সেই বাগানে। বাগানের মধ্যে বেড়ে উঠা বেমানান মরা গাছগুলো উপড়াবার কাজ চলছে। বিষবৃক্ষ নিধন করা হচ্ছে। বড়ো গাছগুলোর কারণে ছোট গাছগুলো বাড়তে পারছে না। তাই, বৃক্ষনিধন হচ্ছে সুপরিকল্পিত। সুবিন্যস্ত বাগানের জন্য খুব দরকার। নতুন বাগানে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা বিরামহীন পরামর্শ দিয়ে যাচ্ছেন। চলুন আমরা করতালি দেই।

বাগানের বড়ো বড়ো গাছগুলো শেকড় উপড়ে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে শহরের এক প্রান্তে। সেখানেই আপাতত তারা অন্তরীণ থাকবে। হয়তো ধুকে ধুকে মরবে। বড়ো বড়ো গাছের নিধনে সবাই আনন্দে আটখানা। কিন্ত খুব মনোযোগ দিয়ে দেখুন, বাগানের আগাছা আর পরগাছাগুলো কিন্তু এখনও সরানো হচ্ছে না। এই দেখে পরগাছা বন্দনায় অনেকে ব্যস্ত। তারা ভাবছেন, আহা!!! বড়ো বৃক্ষ সরে যাচ্ছে। পরগাছারা এখন থেকে বাগানের নান্দনিক সৌন্দর্যের একমাএ প্রতীক হবে। তাদের আর কোন প্রতিদ্বন্দ্বী নেই। তারাই সর্বেসর্বা। আহা, তাদের আত্মতৃপ্তি দেখে আমরাও মুগ্ধ। কিন্তু মুর্খের দল কি জানে আগাছারা নতুন চারা রোপনের সাথে সাথে উৎখাত হবে? পরগাছারা যাদের কোন শেকড় নেই, তারা বৃক্ষ ছাড়া কিসের উপর ভর করে বাড়বে? বড়ো বড়ো গাছ না থাকলে পরগাছারা কাকে জড়িয়ে সূর্যকে ধরার জন্য হাত বাড়াবে(ক্লোজআপহাসি)?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×