বাংলাদেশ যখন 21শে ফেব্রুয়ারী উদযাপন করছে, আপনি কি জানেন একই দিনে সারা বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন করে? গত ছয় বছর থেকে ইউনেস্কো এই দিনটি সাড়ম্বরে উদযাপন করে আসছে। 54 বছর আগে বাংলা ভাষার জন্য আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যই বাংলাদেশের প্রস্তাবে এই দিনটি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। প্রতি বছর যখন বাংলাদেশ অমর ভাষা আন্দোলন উদযাপন করে তখন আমাদের সাংস্কৃতিক অঙ্গন নতুন প্রাণ পায় আর আমরা বাংলা ভাষার জন্য ত্যাগের গর্বিত ইতিহাসের মুখোমুখি হই।
ইউনেস্কো তার এ বছরের প্রেস রিলিজে বলে, 21শে ফেব্রুয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সারা বিশ্বে মায়ের ভাষাকে স্বীকৃতি ও তার অনুশীলনকে জনপ্রিয় করতে 1999 সালে ইউনেস্কো তার 30তম সেশনে এই দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। আপনি কি জানেন, ইউনেস্কোর মতে, পৃথিবীর ছয় হাজার ভাষার মধ্যে অর্ধেকই পরবতর্ী কয়েক প্রজন্মের মধ্যে লুপ্ত হবে। তাই ভাষার বিকাশে সদস্য রাস্ট্রগুলোকে 12 দফা ভাষা নীতি প্রবর্তনের তাগিদ এই সংস্থা জানায়। আমাদের ভাষা ও তার বৈচিএ্যের বিকাশ করতে হবে। এসম্পর্কে ডেভিড ক্রীস্টাল বলেন, "একটি ভাষা হারাবার সাথে সাথে আমরা হারাতে থাকি পৃথিবীর একটি মননশীল দৃস্টিধারা"। আপনার মাতৃভাষার সমৃদ্ধির জন্য তাই আপনি কি করবেন?
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



