somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলম্বিত শুভবুদ্ধি:

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ চমক দেয়া খবর। আমাদের দেশে আমরা আবার চমক্ খুব পছন্দ করি। অন্তত: একটা শুভবুদ্ধি শেষ অবধি হলো দেখে বেশ চমক্ লাগল। কে জানে হয়তোবা কালীগঞ্জের জামাতী নেতা যিনি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তিনি তার নেএী মোহতারামাকে বুঝাতে সক্ষম হয়েছেন যে ব্যাপারটির সাথে অনেক আবেগ জড়িত। বিশেষত: লে.জে.হো.মো. এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনরত নেতা ময়েজউদ্দীন যখন বাইশ বছর আগে শহীদ হোন কালীগঞ্জে, তখন তার সাথে জড়িয়ে আছে অনেক বেদনা, ত্যাগ ও স্মৃতি। বিষয়টি দলীয় রাজনীতির অনেক উধের্্ব।

তাই, 'শহীদ ময়েজউদ্দিন সেতু'র নাম হঠাৎ পরিবর্তন করে ঘোাড়াশাল সেতু রাখার সরকারী সিদ্ধান্ত রাজনৈতিক অদূরদর্শিতা ও সংকীর্ণতা স্পষ্ট করে তুলে। সমকাল পএিকা বলছে, 'গাজীপুরের টঙ্গী ও কালীগঞ্জে এবং নরসিংদীর পলাশের আওয়ামী লীগ ময়েজউদ্দিন সেতু নামকরণ অপরিবর্তিত রাখার দাবীতে পক্ষকালব্যাপী আন্দোলন চালিয়ে আসছিল। এসব আন্দোলনের মধ্যে ছিল মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ, হরতাল এবং সংবাদ সম্মেলন'। ব্যাপারটা বেশ নাটকীয়ভাবেই মোড় নেয় গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে। দৈনিক ইওেফাকের আজকের পাতার খবরের বলা হয়, 'প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল ঘোড়াশালে শীতলক্ষ্যার উপর নির্মিত সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সেতুর নাম 'শহীদ ময়েজউদ্দিন সেতু' বলে ঘোষণা দেন। সেতুর নাম শেষ পর্যন্ত 'শহীদ ময়েজউদ্দিন সেতু' হিসেবে ঘোষণা দিলে জনতা করতালিতে পুরো পরিবেশ মুখর করে তোলে। প্রধানমন্ত্রী বলেন, কাল থেকে সব কাগজপত্র শহীদ ময়েজউদ্দিন সেতু নামে হবে'। রাজনীতির কারণেই হোক অথবা জনপ্রিয়তার কারণেই হোক, রাজনীতিবিদ ময়েজউদ্দীনের ত্যাগের প্রতি সম্মান দেখাবার এই বিলম্বিত উদ্যোগকে সাধুবাদ জানাই। যারা এদেশের সূর্য সন্তান তাদের ত্যাগকে খাটো করতে গেলে যে হিতে বিপরীত হতে পারে তা অনেকেই বুঝতে শুরু করেছেন। কারণ, দিন গণনা শুরু হয়ে গেছে অনেকের মনে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:২৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×