সরি, মা। আগে জানলে তোমাকে একটুও জ্বালাতাম না বান্দর নাচ দেখার জন্য। পুরো দেশব্যাপী বান্দরের নাচ দেখি। কোন বান্দর জটলা চুলের মাথায় উকুন বাছে, কোন বান্দর ঢিলাঢিলি করে, কোন বান্দর আবার পতাকা উড়ায়। ধন্য এই বান্দর অগ্রযাএা! মাগো, আগে বান্দররা খালি ঢিল মারত। এখন বান্দর দেশবিদেশ গিয়ে শিক্ষিত হয়েছে, তারা এখন আর ঢিল মারে না, বেসবল ব্যাট নিয়ে নাচে। বান্দরের হাতে বেসবল ব্যাট দেখে মাগো আমি ছোটবেলার মতো লুটোপুটি হাসি। বান্দর নাচে আর নাচে। কিন্তু চাবুকওয়ালা ব্যাটা গেল কৈ? ঐ ব্যাটা চাবুক নিয়ে না আসা পর্যন্ত এই বান্দর দেখি বান্দরামি করে যাবে। মাগো চাবুকওয়ালা মুস্টিযোদ্ধা ব্যাটা কি এখনও ঘুমায়, বেলা অনেক হয়েছে, কখন সে ঘুম থেকে উঠে এই বান্দরের বান্দরামি থামাবে? আমি অপেক্ষা করছি, অপেক্ষা করছি, আরও অনেকেই অপেক্ষা করছে, অপেক্ষা করছে। বেলা তো অনেক হয়েছে...
(যারা এই লেখায় সন্তুস্ট নয়, তারা এই সাইটে গিয়ে দেখতে পারেন সত্যিকারের বান্দর কিচ্ছা http://www.monkeymatters.com/jokes.htm )
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৬ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



