somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট বেলার কথা (4):

৩১ শে মার্চ, ২০০৬ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলার কথা নিয়মিত না দিয়ে হয়তো আসছে সপ্তাহে ছুটির দিনের কড়চা বলে কিছু লিখব। "ছোটবেলার কথা" কলামে আজ আর আপনাদের গ্রামের বাড়ীতে নিয়ে যাব না, এখানেই শহরের মাঝে থাকব। ঢাকার মোহাম্মদপুরেই আমার জন্ম ও বড়ো হওয়া, তাই ছোটবেলার আনন্দের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। প্রতিদিন সকাল বেলা ঘুম ভাঙ্গার পর নিয়মিত বাবার সাথে হাঁটতে যেতাম। না, এখনকার মতো সংসদ ভবনের দিকে নয়। ছোটবেলায় হাঁটতে যেতাম বুড়ীগঙ্গা নদীর কাছে। নদী তখন ছিল বাসার খুব কাছে। তাজমহল রোড ধরে শিয়া মসজিদের সামনেই নদী বহমান ছিল। বেশ উওালও ছিল। এখন যা ব্যস্ত রিং রোড নামে পরিচিত, সেটা ছিল একটা বাঁধ, আর নদীর কিনারা সেখান থেকেই শুরু।

না, তখন মোহাম্মদীয়া হাইজিং সেখানে ছিল না, ছিল না জাপান গার্ডেনের দৃস্টিকটু সুউচ্চ অ্যাপার্টমেন্ট ভবনগুলো। তখন পুরোটাই ছিল নদী আর তার উচ্ছল পানি। সকাল বেলা তীরে এসে নৌকা থেমে থাকত। কয়েকবার লঞ্চ দেখে কি যে আনন্দ!! সকাল সকাল সেখানে কাঁচা বাজার এসে উঠত। সেই রিং রোডের দিকে এখন ভুলেও যাই না। নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। কি অদ্ভূত পরিবর্তন। নদী ভরাট হয়ে বাঁধ দিয়ে পুরো এলাকাটা দখল হয়ে গেছে, নদী গেছে অনেক দূরে সরে, কিন্তু স্মৃতিকে কিভাবে দূরে সরিয়ে দেই? সেই শীতল নির্মল বাতাস, নৌকার আনাগোণা, গ্রাম থেকে শহরের দিকে ধাবমান নৌকার সারি, ছন্দময় ঢেউ... এখন সব গল্প। অজগরের মতো শহর নামের ভৌত কাঠামো গিলে ফেলল সবচেয়ে সুখময় স্মৃতির জায়গাটুকু।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৬ রাত ৯:২৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×