somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক অভাগা ফ্রেঞ্চ রাজাকার:

০১ লা এপ্রিল, ২০০৬ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্চ মাস শেষ। তাই, বলে বাংলাদেশের স্বাধীনতার চেতনা নিয়ে লেখায় কোন সমাপ্তি আসতে পারে না। আশা করি, সুপ্রিয় ব্ল্লগার অমি আর দীক্ষক তাদের রাজকারবিরোধী ও মুক্তিযুদ্ধভিওিক লেখা চালিয়ে যাবেন। আজকে এক ফরাসী রাজাকার ও তার চূড়ান্ত পরিণতি নিয়ে লিখব। রাজাকার শব্দটি ঘৃণ্য অপরাধের সহযোগী হিসেবে ব্যবহার করা হয়। যেমনটা বাংলাদেশে রাজাকার হচ্ছে যারা 1971 সালে পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী হিসেবে নৃশংসভাবে নিরপরাধ মানুষ হত্যা ও নির্যাতনের সাথ জড়িত ছিল। আমাদের দেশে রাজাকারের সংজ্ঞা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। 71'এর রাজাকার ও দালালদের সন্তানদেরকে রাজাকার বলা যায় কি-না? পরবতর্ীতে এবিষয়ে আমি লিখব।

এই ফরাসী রাজাকারের শেষ নিয়তি নির্ধারিত হয় প্যারিস শহরে। আইন তার পিছু ছাড়েনি। খুব ধীরে ধীরে তাকে অনুসরণ করছিল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার শেষ পরিণতি দেখার জন্য। ভদ্রলোকের নাম রেনে বুসকেট। 1993 সালের জুন মাসের 9 তারিখে এক ঘাতক 89 বছর বয়সী বৃদ্ধ এই ফরাসী রাজাকারকে হত্যা করে প্রায় 50 বছর আগের তার নৃশংস কুকীর্তির জন্য। প্যারিসের পুলিশের প্রধান হিসেবে রেনে ফরাসী ইহুদীদেরকে নাজী ক্যাম্পে পাঠানোর কাজে লিপ্ত ছিল। ফরাসী দেশে উচ্চ পদস্থ কর্তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপকর্মের জন্য ধীরগতির তদন্ত ও বিচার কার্যক্রমে হতাশ হয়ে তার ঘাতক তাকে নির্মমভাবে হত্যা করে।

ভদ্রলোক ব্যবসা-বাণিজ্য করে বহাল তবিয়তে ছিলেন। তার দুরাবস্থা শুরু হয় 1970এর দিকে যখন একদল গবেষক তথ্য-উপাও বের করা শুরু করেন যে, রেনে অসহায় ইহুদীদের নিধনে জড়িত ছিলেন। ফরাসী সরকার বাধ্য হলো স্বীকার করতে যে, মানবতার বিরুদ্ধে অপকর্মে কোন আইনগত সীমাবদ্ধতা নেই, শুরু হলো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। মুখোশ পড়ে আর পরিচিতি গোপন করে তিন দশক পেড়িয়ে বেচারী রেনে আইনের মুখোমুখি হতে শুরু করলেন। সবাই তার বিচারের ব্যাপারে খুব একটা সদিচ্ছা ও সততা প্রকাশ করতে পারেনি। এমনকি ফরাসী রাস্ট্রপতি মিতেঁরাও দোটানার মধ্যে ছিলেন। তিনিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই রাজাকারের বিচার দিয়ে দেশকে বিভক্ত করতে চাচ্ছিলেন না। প্রশ্নটা খুবই সংগত যে, কবরে এক পা দেয়া এরকম একজন বৃদ্ধ লোককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার কি তাৎপর্য থাকতে পারে? উওরটা বেশ স্পস্ট। কারণ স্মৃতিবিলোপ বা অ্যাম্নেসিয়া সমস্টিগত ও ব্যক্তিগত রোগ হিসেবে তার অতীতের বেদনার সাথে একটা সামঞ্জস্য বা মীমাংসা আনতে পারে না, তখন তা নতুন নতুন বিপদ-আশংকার জন্ম দেয়, জন্ম দেয় একধরণের সামাজিক বিকলাঙ্গতার।

সাংবাদিক ডেনিয়েল সিঙ্গার এই প্রতিবেদনে যেমনটা লেখেন: .."..But why bother at all to bring to justice a few guilty men who are on the brink of the grave? The obvious answer--because amnesia is a collective as well as an individual disease and a society that cannot come to terms with its past is handicapped in facing renewed dangers--is more relevant than ever at a time when racism once more raises its ugly head throughout Europe.
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×