অনেক বছর আগে ওয়াশিংটন পোস্টে মার্কিন এক কংগ্রেসম্যানের সাক্ষাৎকার পড়েছিলাম, যিনি পুরনো একটি গাড়ী চালান, কারণ নতুন গাড়ী কেনার সামর্থ্য তার নেই। খোঁজ নিলে জানা যাবে, সেদেশের অনেক কংগ্রেসম্যানের এধরণের বিলাসী গাড়ী নেই। বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাবান দেশের সংসদ সদস্যরা এসব গাড়ী ব্যবহার না করতে পারলেও পৃথিবীর অন্যতম দরিদ্র ও শীর্ষ দূনর্ীতিপরায়ণ বাংলাদেশের সংসদ সদস্যরা তা অনায়াসে কিনে ফেলতে পারেন। এরাই আমাদের অহংকার। আর ক'দিন পরই এসব সংসদ সদস্যরা আবার ফিরে যাবেন নিজ নিজ এলাকায় ভোট চাইতে জনগণকে উন্নয়ন-উওরনের আশা দিতে। এদেশের প্রতারিত ভোটাররা আবারও এদের পাঠাবে সংসদে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য।
প্রথম আলোর এই চমৎকার অনুসন্ধানী প্রতিবেদনটি পড়তে চাইলে দেখুন: http://tinyurl.com/m4d6v
"এ জগতে হায় সেই বেশী চায় আছে যার ভূরি ভূরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি.."
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৬ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



