বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক দলিলগুলো খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। তার পাশাপাশি ইতিহাস বিকৃতির প্রয়াস-প্রচেস্টা তো চলছে প্রতিনিয়ত। তাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো ডিজিটাল ও কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণের চেস্টা এদেশের ইতিহাস অবিকৃতভাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবে। এই প্রকল্পটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং এদেশের সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ইতিহাস অন্যদের জন্যও নতুন অনুপ্রেরণা জোগাবে।
আয়োজকদের ভাষ্য অনুসারে প্রকল্পটির চারটি লক্ষ্য:
(1) স্বাধীনতা যুদ্ধ সংক্রান্ত ঐতিহাসিক দলিলগুলো সংরক্ষণ।
(2) সংরক্ষিত দলিলগুলো দক্ষিণ এশীয় বিষয়ক গবেষণা ও গণহত্যা বিষয়ক গবেষণায় ব্যবহার।
(3) দলিলগুলো নর্থ ক্যারোলাইনার চারটি কনসোর্টিয়াম বিশ্ববিদ্যালয়গুলোতে (ডিউক বিশ্ববিদ্যালয়, ইউএনসি চ্যাপেল হিল, এনসি স্টেট ও এনসি সেন্ট্রাল স্টেট বিশ্ববিদ্যালয়) পাঠ্যদান কর্মসূচীর আওতায় আনা।
(4) সংরক্ষিত ঐতিহাসিক দলিলগুলোকে সাধারণ জনগণের কাছে সহজলভ্য করে দেওয়া।
আপনি কি করতে পারেন:
এই মহৎ উদ্যোগে আপনিও যোগ দিতে পারেন। আপনার কাছে স্বাধীনতা যুদ্ধ বিষয়ক কোন পোস্টার, ম্যাগাজিন, ছবি, চলচিএ, বই, টেপ, ব্যক্তিগত ডায়েরী, যুদ্ধকালে প্রকাশিত বই ও লেখা থাকে তাহলে তা সম্পর্কে তথ্য ও সংগ্রহ আপনি ঢাকার মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক অথবা নর্থ ক্যারোলাইনার দক্ষিণ এশীয় বিষয়ক সেন্টারের জনাব এবিএম নাসিরের কাছে পাঠিয়ে দিতে পারেন।
আরও বিস্তারিত জানতে হলে:http://tinyurl.com/gaz3t
Mofidul Houqe
Trustee, Liberation War Museum
5 Segun Bagicha
Dhaka 1000 Bangladesh
Ph : 88-02-9559091
Fax : 88-02-9559092
e-mail : [email protected]
ABM Nasir, Ph.D
Campus Director
North Carolina Center for South Asia Studies
Assistant Professor, School of Business
North Carolina Central University
Durham, NC 27707
Phone: (919) 530-7372
Email: [email protected], [email protected]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




