26 বছরের এই বেকার ইন্টারনেটে পেপার ক্লিপ ট্রেড করে পেল একটি মৎস্যাকৃতির কলম, কলম ট্রেড করে পেল মুখাকৃতির একটি দরজার নব, দরজার নব ট্রেড করে পেল একটি ক্যাম্পিং স্টোভ, স্টোভ ট্রেড করে পেল পাওয়ার জেনারেটর, তারপর একটি ভ্যান, তারপর একটি রেকর্ডি কন্ট্রাক্ট, তারপর একটি বাড়ী, তারপর পয়সা দিয়ে বিজ্ঞাপন..ঘটে গেল গত একবছরের মধ্যে। এধরণের পাগলামি কেবল আমেরিকায় মানায়। আমাদের এখানে একটা পয়সা আয় করতে মাথার ঘাম, পুলিশের গুতানি, মাস্তানের চাঁদাবাজি, অফিসের ঘুষ। ভাবছি কাইলকে বাংলাদেশে ডাকব। পেপার ক্লিপ প্ল্লেটে বসিয়ে বাইতুল মোকাররমের সামনে ভিক্ষা করতে পারবে, তাতে বাড়ী না হলেও ধোঁয়া সেবনের পয়সা নিশ্চিন্তে হাতে চলে আসবে। (ক্লোজআপহাসি)
মূল খবরটি পড়তে বা দেখতে চাইলে: http://tinyurl.com/qjbes
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




