এই গরীব দেশের প্রধান মন্ত্রী তনয় তারেক জিয়া মালয়েশিয়ায় বিনিয়োগ করতে গিয়ে 230 মিলিয়ন ডলার হারিয়েছেন। মালয়েশীয় সরকার সেদেশে তার ভ্রমন নিষিদ্ধ করেছে। জব্দ করেছে তার সমুদয় টাকা, কারণ তিনি এই টাকার কোন উৎসের খবর দিতে পারছিলেন না। এই অভিযোগ এসেছে জাতীয় সংসদের উন্মুক্ত আলোচনায় (ডেইলী স্টার 24/2/06)। এই প্রসঙ্গে আর কোন রা শব্দ নেই। গরীব দেশের মানুষের টাকা তসরুফের একটি ছোট উদাহরণ। সমপ্রতি বিরোধী দল নেত্রী প্রস্তাব করেছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের আয়-ব্যয় ও সম্পদের হিসেব-নিকেশ দেওয়ার। কোন উওর আসেনি সরকার পক্ষ থেকে। বর্তমান সরকার হচ্ছে একটি জনপ্রিয় জাতীয়তাবাদী ধার্মিক সরকার। তাদের আশংকাটা কোথায়? তারা নির্ভয়ে বলতে পারে, তাদের "ডাল মে কুছ কালা নাহী হ্যায়"। দেশের জনগণের সম্পদ যারাই লোপাট করবে, তাদেরকেই উওাল জনরোষের মুখোমুখি হতে হবে, সেটা আজ না হয়ে হয়তো কিছুদিন পরে হবে। যেমনটা এখন নেপালে হচ্ছে...(আম্মাআআ)
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৬ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



