বাংলাদেশে দূনর্ীতি নতুন কিছু নয়। দেশের মুখ উজ্জ্বল করে রেখেছে এদেশের আমলা-পুলিশ। রাজনৈতিক নেতা আর তাদের ছাওয়ালরাও এদেশের আকাশে দূর্নীতির তারকা । আজকে ব্রাউজ করতে গিয়ে অন্য একরকম দূনর্ীতির খবর চোখে পড়ল। চমৎকার একটি প্রশ্ন হচ্ছে, সংস্কৃতির সাথে দূর্নীতির কি কোন সম্পর্ক আছে? মানে যেসব দেশ দূনর্ীতির শীর্ষর্ে, তাদের সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে কি দূর্নীতি? উওরটি হচ্ছে: ইতিবাচক।
জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে থাকার কারণে সারা দুনিয়ার কূটনীতিকদের বিশাল সমাবেশ এই নিউইয়র্ক শহরে। তাই এখানে যেসব কূটনীতিক কর্মরত তারা রাস্তায় অবৈধভাবে গাড়ী পার্কিং করার জন্য যখন টিকেট পান তা তারা সময়মতো জরিমানা পরিশোধ করেন কি-না বিষয়টি নিয়ে খুব মজার এক গবেষণা পএ গতমাসে প্রকাশ করেছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রে ফিসম্যান ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড মিগুয়েল (Cultures of Corruption: Evidence from Diplomatic Parking Tickets) । সাথে সেসব দেশের দুনর্ীতির র্যাংকিং-এর সাথে তাদের টিকেট পরিশোধের হারের সংখ্যাতাতি্বক বিচার-বিশ্লেষণ বেশ মজার কিছু চিএ তুলে ধরে। যেসব দেশ দূনর্ীতিতে সবার উপরে তারা পার্কিং টিকেট পরিশোধেও সত্যি অনেক পিছিয়ে। জেনেভা কনভেনশন অনুসারে কূটনৈতিকরা ইমিউনিটি পান, সবার ধরা ছোঁয়ার বাইরে থাকেন। তাই নিউইয়র্কের পুলিশ বা পার্কিং কতর্ৃপক্ষ তাদেরকে তেমন কোন হেনস্থা করতে পারে না। তাই কতর্ৃপক্ষও আশা করেন যে, কুটনীতিকরা তাদের দেশের সম্মান রক্ষায় স্বেচ্ছায় যদি পার্কিং-এর জরিমানা শোধ করেন।
তাহলে দেখা যাক্ কেমন আমাদের অবস্থা? 1997 থেকে 2005 সালের মধ্যে অবৈধভাবে গাড়ী পার্কিং করার দায়ে 146টি দেশের মধ্যে আমাদের অবস্থান হচ্ছে 28। নিউইয়র্কে কর্মরত 8 জন বাংলাদেশী কূটনীতিক গড় পড়তা 33টি অবৈধ পার্কিং টিকেট অপরিশোধিত রেখে আমাদের 28 তম স্থানে অধিষ্ঠিত করেছেন। চমৎকার। অপরিশোধিত পার্কিং টিকেটের মধ্যে শীর্ষে আছে কুয়েত (গড়ে 246টি টিকেট), মিশর (140), শাদ (124)। প্রায় 21টি দেশের কোন অপরিশোধিত টিকেট নেই, তার মধ্যে রয়েছে ইংল্যান্ড, পানামা, জাপান, অস্ট্রেলিয়া, আরব আমীরাত।
গবেষকরা দূনর্ীতির র্যাংকিং এর সাথে অপরিশোধিত টিকেটের একটা ইতিবাচক সম্পর্ক পরিসংখ্যানগতভাবে প্রমাণ করেছেন। দরিদ্র হতে পারি, কিন্ত তাই বলে নিজের আত্মসম্মানটা এতো সস্তাভাবে বিকিয়ে দিতে হবে? বড়ই দু:খজনক। অনেক প্রশ্ন। উওর জানা নেই। উওর নিয়ে ভাবারও সময় নেই। গবেষকবৃন্দ তাদের উপসংহারে লেখেন,
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৬ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



