সিঙ্গাপুর থেকে:
১৭ ই মে, ২০০৬ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার জীবণের সবচেয়ে সুখের ও আনন্দের স্মৃতি লুকিয়ে আছে সিঙ্গাপুরে। সেখানে যাওয়ার এক বছর পুর্তি হলো এই সপ্তাহে। হঠাৎ করেই বাবাকে নিয়ে পাড়ি দিতে হলো সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সপ্তাহ দু'য়েক থাকতে হলো। চমৎকার সময় কেটেছিল। উপরের ছবিটি বাবাকে নিয়ে মেরিনা বে'র সামনে তোলা। নদীতে নৌকা ভ্রমণ করলাম। মেঘলা দিন। নৌকায় বাবা আর আমি। বাবা তেমন হাঁটতে পারছিলেন না, তাই নৌকা ভ্রমনটাই বেশী উপভোগ করলাম।
বাবাকে নিয়ে প্রায় দশ দিন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ছিলাম। হাসপাতালের পরিবেশ ছিল খুব পরিচ্ছন্ন ও অন্তরঙ্গ। এখানকার চিকিৎসক ও নার্সদেরকে খুবই করিৎকর্মা ও পেশাদার মনে হলো। তাদের কথাবার্তায় আন্তরিকতার কোন ঘাটতি ছিল না। ওরচ্যাড স্ট্রীটে একটা সাইবার ক্যাফেতে ঘন্টার পর ঘন্টা কাটাতাম। এখানে তিন জাতির (মালে, চাইনীজ ও দক্ষিণ ভারতীয় গোষ্ঠী) অপুর্ব মিলন নিয়ে আলাদাভাবে লেখার ইচ্ছা আছে। জনাকীর্ণতার মধ্যে পরিচ্ছন্নতা আর এশীয় মডেল হিসেবে গর্বিত প্রকাশ অনেকের মধ্যে দেখলাম। সিঙ্গাপুর মনের খুব গভীরে দাগ কেটেছে। অনেক কস্ট ও অনিশ্চয়তার মধ্যে এক ঝলক আনন্দ নিয়ে আসে সিঙ্গাপুরের স্মৃতি।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৬ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুন