somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেহাই দেন আজিজ সাহেবকে:

২৪ শে মে, ২০০৬ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভদ্রলোক অসুস্থতার ভান করে আর নির্বিকার চিও নিয়েও শেষ রক্ষা করতে পারলেন না। নির্বোধেরে মতো বেশী খেতে গেলে যে বদহজম হয় তার উৎকৃস্ট প্রমাণ রেখেছেন বর্তমান নির্বাচন কমিশনার এম এ আজিজ। তাকে নিয়ে আগেও একবার লিখেছিলাম (http://tinyurl.com/hvbp2)। দেশে বিচক্ষণ বিচারপতিদের আকাল বেশী পড়েছে বলে অথর্ব একজনকেই এ কাজে বসাতে হলো। না পারে কথা বলতে, না পারে কোন কিছু ম্যানেজ করতে। দম দেওয়া পুতুলের মতো 2 মিনিটেই দম শেষ। 21 মে তারিখে এম এ আজিজ সাংবাদিকদের মুখোমুখি হলে তার কাছে কোনো প্রশ্ন করা যাবে না বলে বক্তব্যের শুরুতেই তিনি শর্ত জুড়ে দেন। কিন্তু তার বক্তব্য শেষে শর্ত ভঙ্গ করে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, স্বচ্ছ ও নিভর্ুল ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশন বা তিনি নিজে (সিইসি) ব্যর্থ কিনা তখন সিইসি উত্তেজিত হয়ে না সূচক জবাব দিয়ে দ্রুত ব্রিফিং স্থল ত্যাগ করেন (ভোরের কাগজ, 22 মে)। অবশ্য ভোটার তালিকা নিয়ে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ শুধু বিরোধী দল নয় স্বয়ং আইনমন্ত্রী একই অভিযোগ করেন (ভোরের কাগজ, 20 মে)।

আজকের সমকাল পএিকার (25 মে) প্রতিবেদনে বলা হয়, "বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদের জন্য আদালতের দেওয়া রায় বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ আর কত কালক্ষেপণ করবেন? এ প্রশ্ন এখন শুধু সাধারণ মানুষের নয়, খোদ নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের। কারণ তিনি আদালতের রায় ঘোষণার একদিন পরও 'রায়' জানতে পারেননি। এমনকি রায়ের সার্টিফায়েড কপির জন্যও আবেদন জানানো হয়নি। ফলে তার স্বেচ্ছাচারে তৈরি খসড়া ভোটার তালিকা নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা কি করবেন তা বুঝতে পারছেন না। নির্বাচন কমিশনের নির্দেশনা না পেয়ে খসড়া তালিকা সম্পর্কে প্রায় এক লাখ দাবি, আপত্তি ও সংশোধনী নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে আছে রিভাইজিং কতর্ৃপক্ষ। স্থগিত হয়ে গেছে সারাদেশে প্রায় আড়াই লাখ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের পারিশ্রমিকের অর্থ প্রদান প্রক্রিয়া। সিইসির নতুন ভোটার তৈরির জন্য এরই মধ্যে খরচ হয়ে গেছে 52 কোটি টাকা। এখন সিইসির কাছে এসব কর্মকর্তা-কর্মচারীর একটাই আবেদন, এবার রেহাই দিন। এদিকে বুধবার বিকেল সাড়ে 5টায় নির্বাচন কমিশন সচিবালয়ের বারান্দায় গাড়িতে ওঠার আগে সাংবাদিকরা ভোটার তালিকা নিয়ে কি করবেন_ এ প্রশ্ন করলে সিইসি জানান, 'রায়ের কপি হাতে পেলে সিদ্ধান্ত নেব।' এ সময় তার একগুঁয়ে মনোভাবের কারণে কমিশনের ভাবমূর্তি বিনস্টের দায়ে পদত্যাগ করবেন কি-না প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি। দ্রুত গাড়িতে ওঠার জন্য কাতর কণ্ঠে বলেন, আমাকে গাড়িতে উঠতে দিন। এরপরই দ্রুত গাড়িতে করে তিনি কমিশন সচিবালয় ত্যাগ করেন..."।

ভোরের কাগজ 23 মে তারিখে লেখে, "...ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত হাইকোর্টের রায় অমান্য করার বিরুদ্ধে গতকাল সিইসিসহ 2 নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানিতে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, ভোটার তালিকার প্রশ্নে হাইকোর্টের রায় অমান্য করে ভোটার তালিকা করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী বিদ্যমান তালিকাকে আমলে না নিয়ে ইসি তথ্য সংগ্রহকারী নিয়োগের মাধ্যমে তাদের পছন্দসই লোকদের এবং যাদেরকে বাড়িতে উপস্থিত পাওয়া গেছে শুধুমাত্র তাদেরকে ভোটার করেছে। আর যারা বাড়িতে উপস্থিত ছিলেন না তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 4 জানুয়ারি হাইকোর্টের দেওয়া নির্দেশ মতে কমিশনের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। আদালতের রায় বাস্তবায়নে কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আদালতের নির্দেশনা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। হাইকোর্টের রায়ের 15 দিন পরে কমিশনের মিটিং অনুষ্ঠিত হয়েছে। যে মিটিঙে সিইসি আদালতের রায় সম্পর্কে বিরূপ মন্তব্য করে বলেছেন, আদালতের নির্দেশ মানতে কমিশন বাধ্য নয়। তাছাড়া ভোটার তালিকার প্রশ্নে হাইকোর্ট যে রায় প্রদান করেছে তা এখতিয়ারবহিভর্ূত। কমিশনের সদস্যরা আদালতের রায় সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, যা আদালতের সম্মান ক্ষুণ্ন করেছে..."।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×