সে এক অদ্ভুত মায়া!
যে মায়ায় চঞ্চল হরিনীর চোখ আটকে যায়।
স্বর্গ থেকে সদ্য নামা অপ্সরার নুপুর,
পরীর নরম পালক,
কিশোরীর সুনিপুন হাঁসি বেঁধে ফেলে সে মায়া।
তার চোখের এক ছিটে দৃষ্টি চুরমার করে ঠোঁট।
প্রতিটা বাক্যালাপ নয়,
এক এক টি শব্দে সে গল্প বলে!
চোখের কালচে আবরণ জানান দেই লুকন ব্যাথা।
সে মায়া উপেক্ষা করার ক্ষমতা দাও হে ঈশ্বর।
আমি জানিনা কখন,কবে,কোথায় ওই মায়ায় আটকে গিয়েছিলাম।
ওই মায়া অতীক্রম করে সহস্র আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে আমি বলছি-
ওই মায়া অতীক্রমের ক্ষমতা আমার নেই!
কোন নর নারী পারেনা, পারবেনা তাকে এড়িয়ে যেতে।
সে অসাধারণ, সে অতুলনীয়।
সে পৃথিবীর একমাত্র জীব যে পারে না থেকেও থেকে যেতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



