ছবিতে সর্বহারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি কোন জঙ্গী নন। ইনি সরকারি কিংবা বিরোধী দল অথবা প্রাক্তন কোন বিরোধী দলের ক্যাডার নন, ক্যাডার দের চ্যালা চামুন্ডাও নন। সরকারি বা বিরোধীদলের অথবা বি এন পির কোন ক্যাডারের বা তাদের কোন চ্যালা চামুন্ডার কোন ক্ষতি সে করেনি। অদূর ভবিষ্যতে করত বলেও মনে হয় না। সে ধর্ম বিদ্বেষী কোন মন্তব্য করেছে বলে মনে হয় না।
কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে তার ঘড় বাড়ি। তার পরিবার , সে এবং এমন অনেক মানুষ আজ নিঃস্ব। কেউ কেউ চীর নিদ্রায় শুয়ে পড়েছে।
কেন?
কারণ, ইনি এবং উনারা সংখ্যালঘু। হিন্দু সম্প্রদায়। উপজ, মালাঊন!
কোন কিছু হলেই এদের উপর হামলা করে সোয়াব কামন কিছু মানুষের স্বভাবে পরিণত হয়েছে।
ইনারা, নিরপেক্ষ থাকলেও এদের ইন্ডিয়ার দালাল বলে মারা হবে।
এই বৈষম্য উস্কে দিতে তৎপর আমাদের মিডিয়া এবং হলুদ সাংবাদিকতা। তারা খুব সুন্দর ভাবে হিটের জন্য পত্রিকায়, খবরে এদের "সংখ্যালঘু" অথবা "মালাউন" নাম দিয়ে উগ্র ধর্ম ব্যাবসায়ী জঙ্গীদের শিকার হিসেবে দেখিয়ে দিচ্ছেন। আর এভাবেই প্রাণ হারাচ্ছে, নিরিহ বাংলাদেশীরা।
আজ থেকে আমরা যদি এই "সংখ্যালঘু" শব্দটা ব্যাবহার বাদ দেই, তাহলে হয়ত তারাতারি কোন সুফল নাও পেতে পারি, কিন্তু আস্তে আস্তে আমাদের এই সোনার বাংলাদেশ থেকে ধর্ম বৈষম্য উঠে যাবে বলে আশা রাখি।
আপনার মনে হতে পারে অনলাইন ক্যাম্পেইন দিয়ে কি হবে? অফলাইনে আমরা কিছুই করছি না! ব্যাপারটা হাস্যকরও লাগতে পারে। কিন্তু মনে করে দেখুন , শাহবাগে হাজার হাজার মানুষ কিন্তু জড় হয়েছিল একটা অনলাইন উভেন্টের মাধ্যমেই। অর্থাৎ , অনলাইনের মাধ্যমেও জনমত গড়া সম্ভব।
এই মুহূর্ত থেকে "সংখ্যালঘু" "সংখ্যা গরিষ্ঠ" শব্দ গুলো বর্জন করলাম। "সংখ্যা লঘু" "সংখ্যা গরিষ্ঠ" , "মালু" , "মালাউন" শব্দ মুক্ত থাক আমাদের স্বাধীন মাতৃভূমি। এখানে আমরা সবায় বাংলাদেশী। কেউ হিন্দু, মুসলমান, খ্রিষ্টান হিসেবে অন্যদের না দেখি আর।
দেশটা আমাদের সবার। এদেশ ছেড়ে চলে যাওয়ার প্রশ্নই ওঠেনা। বিশেষ করে দেশে অবস্থান রত ৪% জামাতির ভয়ে। এরা আমাদের মাঝে বসবাস রত পাকিস্তানি। এদেরকেও বর্জন করার আহ্বান জানাচ্ছি এইসব উস্কানি মূলক শব্দের সাথে সাথে।
সংখ্যালঘু , মালাউন, মালু এ জাতীয় উস্কানি মূলক শব্দ নিষিদ্ধ হোক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪০টি মন্তব্য ৩৬টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।