somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠিঃ রাতবন্দী

০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“There are many things in haven and earth, Horatio.
Than are dreamt of in your philosophy.”
__William Shakespeare [Hamlet,Act I, Scene V]




৩১/০৫/২০১৪

প্রিয়তমেষু,

এক কাঁপ ধোঁয়াটে চা,কলম, ডায়েরী আর মুঠোফোনে “লিভিং অন আ প্রেয়ার ...” । লিখতে বসেছি তোমাকে। আমার সমস্ত অন্ধকার অন্ধকার কল্পনা আর নীলচে বাস্তবতা এক করে লিখতে বসেছি তোমাকে। আমার চারপাশে গাড়ো অন্ধকার, মাঝখানে মোমবাতির আলোয় তোমাকে শব্দ বন্দী করার কৌশল।
তোমাকে দেখার আজ চতূর্থ ঐকান্তিক অমাবশ্যার মাস পূর্ণ হল। এর মাঝে, সারাটা সময় জুড়ে শুধু কালো আর তোমার চোখের হারিয়ে যাওয়ার মত তেপান্তরের আলো।প্রতি রাতে ঠিক রাত তিনট বাজার অপেক্ষায় আমার যেসব ঘুম-স্বপ্ন দেখা নিষিদ্ধ করেছো হৃদয়ে, তাদের জড়ো করে এনেছি সস্তা বলপয়েন্ট কলমে। এই যে তোমাকে বর্ণনা করব করব ভাবছি- আমি আসলে শব্দ খুঁজে পাচ্ছিনা। তাই কালো দাগগুলোও অন্ধকারে মিলিয়ে যাচ্ছে।

কোন এক শীতের জমজমাট কালো রাতে ঠিক তিন’টের অন্ধকারে নিমজ্জিত আমি বন্ধ ঘড়ের খাটের পাশে এক রাজপুত্রের অবয়ব দেখে চমকে উঠি! কি অদ্ভুত মুগ্ধতা তোমার চোখে! অথচ সবকিছুকে ছাপিয়ে আমার ভয়! এক দৌড়ে দড়জাটা খুলেই নীচে! আমার ঘড়ে মানুষ জড়ো হবার পর আর তোমার নাম নিশানা নেই। তুমি কি তবে বাতাস ছিলে?
এরপর প্রতিদিন ঠিক রাত তিনটাই তোমার দশ মিনিটের দেখা পাবার আকুল অপেক্ষায় আমার প্রতিটি রাত নির্ঘুম কাঁটে।অথচ তুমি আসো মাঝে মাঝে। কপালে আলতো করে হাত বুলিয়ে, ছোট্ট একটা হাঁসি দিয়েই ব্যাস! নিরুদ্দেশ! কি নির্দয় তুমি! আর কিছুক্ষণ সময় নিয়ে আসা যায় না? জানো, প্রতিটা রাত কি নিদারুন অপেক্ষমান অপেক্ষায় কাঁটে আমার? আচ্ছা, তোমাকে যে এত বড় চিঠির বার্তা দিচ্ছি, তুমি পড়তে পারবে তো? অশরীরিদের অক্ষরজ্ঞ্যান সম্পর্কে জানা থাকলে লিখতে সুবিধা হত।
শুরুতে ভেবেছিলাম সবই হ্যালুশিনেশন। এরপর যেদিন মা ঘড় গোছাতে গিয়ে তোমার ফেলে যাওয়া স্বর্গীয় অথবা পাতাল ফুলের পাঁপড়ি খুঁজে পেল, আমি বুঝে নিলাম সৃষ্টিকর্তা আমার জন্য যাকে পাঠিয়েছিলেন সে বিগত কোন শতকের বাসিন্দা অথবা পৃথিবীর মোহমুক্ত। ফিরে এসেছে তার পাজড়ের হাঁড়ের খোঁজে। এরপর তোমার ধোঁয়াটে প্রেমের মত ব্লাকহোলে মুখোশ ফেলে হারিয়ে যাওয়া।

কেউ একজন আমাকে বলেছিল- “সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের জন্য জোড় নির্ধারণ করে পাঠিয়েছেন। হতে পারে সে এসেছিল কয়েকশ আগে অথবা আসতে পারে আমাদের মৃত্যুর বহু বছর পর। সুখি মানুষদের জোড় বর্তমানেই বিদ্যমান।“ আমি মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছি , আমার যে মানচিত্রের অর্ধাংশ আমাদের দেখা হবার আগেই বিগতদিনের বর্ষার মত হারিয়ে গিয়েছিল, সে আবার ফিরে এসেছে আমার কল্পনা আর বাস্তবতার মাঝ বরাবর রাস্তাটি ধরে। আমাকে নতুন কোন নামে লিখতে।

তোমার জন্য অজস্র রঙ্গিন খামে জমা করেছি আবেগ। একদিন সময় করে বাস্তবতায় এসো। আমার শব্দবন্দী স্বপ্ন আর কল্পনাতীত ভালোবাসার প্রেক্ষাপটে বোনা কাগজগুলো নিয়ে যেয়ো।

ইতি,
রাতবন্দী মেয়েটি


৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×