..................
এই মেয়ে, এতো সুন্দর কেন তুমি?
কি আছে তোমার ঐ চোখে?
কেন ডুবে আর উঠতে পারিনি তোমার চোখের মায়ায়?
কেন তোমার চোখ আজও আমার মনের ভেতর?
কত কি তো বদলায়
কেন আমার মন বদলায়না?
বদলাতে কেন পারিনা তোমাকে মন থেকে?
কি আছে মেয়ে তোমার মাঝে?
তুমি কি পৃথিবীর কেউ?
নাকি তোমার বাস ঐ স্বর্গপুরে
সেদিন তোমাকে দেখে আমার চোখে নতুন একটা পর্দা পড়ে
ঐ পর্দা ছেঁদ করে আর কেউ ঢুকতে পারেনা
মনের ভেতর লেগে গেল এক ভয়ংকর তোমার প্রেমের যন্ত্রণ
এই যন্ত্রণার মুক্তি চাইনা কখনো।
আমি পরাধীন হয়ে পড়েছি তোমার প্রেমে পড়ে
আমি স্বাধীনতা চাইনা কখনো
তোমার প্রেমের পরাধীনতা পাক আমার জীবনে স্বাধীনতা
তোমার প্রেমে চিরকাল পরাধীন থাকতে চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



