ইদানীংকালের প্রেম ভালবাসা অনেক জটিল প্রকৃতির। এমন জটিলতা আর কোথাও আছে বলে বোধ করি না।
ইদানীং প্রেমিক-প্রেমিকা হিসেবে মানুষগুলির ব্যপক পরিবর্তন ঘটেছে। ব্যক্তি হিসেবে মেয়েটি বা ছেলেটি যেমনই হোক না কেন, যখনই প্রেমিক বা প্রেমিকা রুপ নেয় তখন তার ভেতর এক বিস্তর পার্থক্য দেখা যায়। প্রেমিকের সাথে প্রেমিকা আর প্রেমিকার সাথে প্রেমিক কখনই মানুষ হিসেবে মিশতে পারে না এখন, পারে না বন্ধু হিসেবেও; কেবল প্রেমিক-প্রেমিকা হিসেবে মিশে তারা। আর এই কারণে ব্রেকাপ নামক শব্দটি এত সহজলভ্য হয়েছে আজকাল। ইদানীং ব্রেকাপও মানুষ ঘটা ক'রে করে। সম্পর্ক গড়ে যতটা না আনন্দ পায় তার থেকে ঢের আনন্দ পায় ব্রেকাপ করে। অনেকে তো পার্টি থ্রো করছে ব্রেকাপের খুশীতে। বন্ধুরাও ব্রেকাপ হলে পার্টি চায়। এখন আর প্রেম হবার জন্য তেমন পার্টি চায় না তারা।
আধুনিককালের ব্রেকাপে বেশ কিছু লাভজনক বেপারও আছে বৈকি! আজকাল ব্রেকাপ করলে প্রেমিক তার প্রেমিকাকে দেয়া যাবতীয় গিফট ফেরত চায়। প্রেমিকাও চায় তার দেয়া উপহারসামগ্রি ফেরত পেতে। এবং তাই করে তারা। ভবিষ্যৎ প্রেমিক বা প্রেমিকাকে পুনঃবার তা দিয়ে এগুলিকে নষ্ট বা অপচয়ের হাত থেকে বাঁচায় ইদানীংকালের প্রেমিক-প্রেমিকারা।
আচ্ছা, পণ্য বা সামগ্রী তো ফেরত দিলেন। কিন্তু প্রেমিককে দেয়া প্রেমিকার ভালবাসা, প্রেমিকাকে দেয়া প্রেমিকের ভালবাসা, প্রেম, সময়, ত্যাগ, অনুভুতি, হৃদয়ের ক্ষত ইত্যাদি নানান জিনিস যা দেখা যায় না, কেবল উপলব্ধি করা যায় সেগুলি কীভাবে ফেরত দিবেন? নাকি সেগুলির কোন মূল্যই নেই? তবে কি ভুলে গেলেন যে শুরুটা কিন্তু হয়েছিল আপনার এই অদেখা বিষয়গুলি দিয়েই। সেই সমেত আপনার উচিৎ আগে সেগুলির হিসেব করে ফেরত দেয়া। কিন্তু আপনারা কখনই এসবের হিসেব রাখেন না। অথচ এই হিসেবটাও রাখেন যে আপনি একদিন আপনার এক্স জিএফ/বিএফকে কোন রেস্টুরেন্টে কোনদিন কী খাইয়েছেন। ভাই এত আধুনিক প্রেম কীভাবে করেন আপনারা?
যাই হোক, আপনাদের আরেকটা বিষয় ধরিয়ে দেই, কতদিন আপনার দেয়া উপহার সে ব্যবহার করল তার উপর সুদারপ করতে ভুলে যাবেন না যেন আবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



