মায় ফুন দিছে বাড়ি যাইতে হইব
আমারে নাকি কুরবানি দিব মানে বিয়া দিব ,
হেতেরা ছুরি ( মাইয়া) ঠিক
কইরা রাখছে গেলেই জবা দিব । আমি কই
কি যে কও আমার কি বিয়ার বয়স
হইছে নাকি আম্মায় কয় না তোর বিয়ার
বয়স হয় নাই তুমারে ফিডার কিন্না দেই
হেইডা খা গাধা । আমি মনে মন কই হ হ
কিন ফিডার কামে লাগবনে কয় দিন পড়ে ।
আহা খুশিতে মনটা ভইরা গেল । খুশির
চোটে সাথে সাথে একটা লুঙ্গী ডেইনচ
মারলাম । যদি ও পরনে লুঙ্গী ছিল না ।
পড়ে হিস্টুরি বাদ ডাইরেক্ট বিয়ার
দিনে চলা যাই ।। রাইতে একটুও ঘুম হয় নাই
খালি মনে হইতাছে আইজকাই আমার
ব্যাচেলার জীবনের শেষ ।
সকাইলা বেলা আহারে ভাই
কি ডলা যে ডলল এমন ডইলা মনে হয়
গরুরেও গোসল দেয় না । হেইয়ার আগে আবার
পান, পাতা-ছাতা ,দুলফা , হলুদ এই সেই
মিলাইয়া সইলের উপর যেই ডলছেরে ভাই ।
অনেকে দেখি আবার গিত গায় ।
হেয়ার
পড়ে কেডা জানি কুলে কইরা আমারে ঘরে নিয়া গেল
মনে মনে কই ভাইরে ফালাইয়া আমার
মাজাডা ভাঙ্গিস না হেলে আর বউয়ের
লগে বাসর রাইত করা হইত না ।
এইবার গেলাম বিয়া বাড়ির গেটের সামনে ।
ওমা হেতেরা ফিতা দিয়া গেট
আটকাইয়া রাখছে ভিতরে যাতে দিত না ।
হেহে কয় কি ছুডু কালে কত গেটের নিচ
দিয়া চইলা গেছি আইজাক চান্স নিব
কি না বুঝতে পারতা ছিনা । নাহ রিস্ক আর
নিলাম না শত হইলেও আমি জামাই ।
ওরে বাবা ডুকতে নাকি ১৫ হাজার টেহা লাগব
কথা হুনা মনে হয়
টেহা বাজারে কিনতে পাওয়া যায় ।
জাউকগা আমি জামাই আমার এত কিছু
ভাবলে চলে না । দরদামের দায়িত্ব
নিছে আমার দুলা ভাই । হেতে আবার এই
বিষয় এক্সপার্ট । হেতে বাটা স্যান্ডেলের
দোকানে গিয়াও দামদামি করে ।
আহা কি দরদাম চলতাছে লাগে যেন
বিয়া না কুরবানির হাট । বাহ শেষ কালে ৭
হাজার টেকায় বিয়ার মঞ্চ ইজরা পাইলাম ।
বাহ খাইতে বসছি । সব টেবিলে খাওয়ন
দেওয়া হইয়া গেছে মাগার আমারে দেয়
না ক্যারে । ওহ অবশেষে খাওয়া আসল ।
আমার লগে ৫ টা বইছে । ইস কত
কি দিছে আস্ত মুরগী হেইয়ার পেডের ভিতর
আবার ডিম । ইস অন্য সময়
হইলে ঝাপাইয়া পড়তাম কিন্তু এখন
পারছি না শত হইলেও নতুন জামাই........
আগে কত মাইসের বিয়ার সময় আস্ত
মুরগী খতম কইরা দিছি ।
হায় হায় রফিক্কায় এইডা করল কি, আমার
বিয়া আমারে দিছে খাইতে আর অয়
করলডা কি আমার মুরগা ডারে টান
মাইরা অর্ধেক লইয়া গেল ।
ওরে আল্লা আমারে কেউ ধর বাকি অর্ধেক
লইয়া গেল হাসাইনায়... হায়রে আল্লাহ্
আমি তো এই মুরগীর শোকে হার্ট ফেল
করমু। এইডা কিছু হইল । হারিমার এই
পিলাউ ( পোলাউ) ছুইয়া শপথ
করতাছি বাসর করি আর না করি এই মুরগীর
শোধ আমি নিমুই নিমু ।। কি আর করমু
নতুন জামাই তাই বেকুবের মত
মুচকি মুচকি হাসি ।
আল্লাহ্য় ভাল জানে কার
প্রেমিকারে বিয়া করতাছি । কথায়
আছে না গোপনে বিয়া করে মাইসে নিজের
প্রেমিকারে । আর ধুমধাম
করে বিয়া করে মানুষ আরেক জনের
প্রেমিকারে। কথা কতটুকু সত্যি জানা যাইব
৩ মাস পড়ে কারণ গেরাম অঞ্চলে বিয়ার
৩-৬ মাসের মধ্যে মেয়ের আগের
হিস্টুরি বাহির হইয়া যায় । আগে আর
জানা যায় না ।তহন না পারা যায়
হালাইতে না পারা যায় গিলতে ।
খাওয়া শেষে হয়েছে আমার এক
শালা আসছে হাত ধোয়াইতে । ঐ হউরের
পুত তোর হাত
ধোয়াইতে কইছে কেডা আমার হাত
আমি ধুইতে পারি। হাত ধোয়াইয়াই
তো টেহার লেইগা মিউ মিউ করবি.. এই
দিকে কেডা জানি খালি পিছন দিক
দিয়া চিমডি মারে কিচ্ছু কইতে পারি না ।
নতুন জামাই । আল্লারে আর বিয়া করতাম
না স্বাদ মিটটা গেছে ।
জাউক শালারে অল্পের উপর দিয়া বিদায়
করলাম ।
ওমা নামতে গিয়া দেখি স্যান্ডেল নাই
আরে বাবারে আমার নাগড়া জুরা গেল কই
২৫০ টেহা দিয়া কিনছি । এইডা কিছু হইল
স্যান্ডেলের লেইগা বোলে ২ হাজার
টেহা দিতে হইব। মগা পাইছে আমারে ।
লাগলে খালি পায় হাডুম টেহা দিতাম
না ক্যারে ২৫০ টেহার স্যান্ডেলের লেইগা ২
হাজার টেহা । খালি পায় হাঁটলে বন্দনাম
হইলে মাইয়ার জামাইয়ের হইব আমার কি ।।
যাউ অবশেষে ১ হাজার টাকায় দফা হইল ।
অবশেষে বিয়া শেষ হইয়া গেল । এখন বউ
নিয়া যামু গাঁ । ওমা বউ দেখি যাওয়ার সময়
কান্দে মনে মনে কই হ জীবনের শেষ কান্দন
কাইন্দা লও । হেইয়ার পর থেকে আমার
কান্দন শুরু হবে । বউ কান্দে এঁর
পিছনে ফিরা তাকায় । আমি তাকাই
তবে উদ্দেশ্য
আলাদা সুন্দরী শালিডারে খুজি ।। ইস ঐ
তো দেখা যায় আহারে বড় একটা ভুল
মনে হয় কইরা লাইছি । বউ
থেইকা দেখি শালী সুন্দরী বেশি ।।
গেলাম বউ
নিয়া বাড়িতে সেইখানে আমারে একটা পাটা আর
আমার বউরে একটা ফ্রি এর উপর
দাড়া করাইল সামনে একটা কলসি (কলস)
তার ভিতরে একটা আম পাতার ছড়া ।
সেইটা দিয়া আমাগরে পানি ছিটাইল । এহন
নাকি আমার
বউরে কোলে কইরা ঘরে নিতে হইব । সেই
দায়িত্ব নেওয়ার জন্য অনেক লোক দেখলাম
রাজি । আমি খাইছে এত উপকারি বান্ধব
আইল কবে । আমি বাইচা থাকতে আমার বউ
আরেক জনে কোলে নিব
এইডা হইতে পারে না তাই আমি নিজেই
রিস্ক নিয়া লাইলাম ।
ওরে আল্লারে গেছিরে গেছিরে............
বউরে কোলে নেওয়ার পড়ে প্রথম
একটা কথাই মনে আসল বউ গো.............
..................... তুমি কোন দোকানের
চাউল খাও...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



