বাথরুমই হল বিএনপি সাংসদ শাম্মী আক্তারের জেলখানা: পুলিশ আমাদের আর কত নিচে নামাবে
১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল বিকালে সিএমএম কোর্ট থেকে সাকা চৌধুরীকে বের করে নিয়ে আসার সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এতে নেতৃত্ব দেন বিএনপির মহিলা সাংসদ শাম্মী আক্তার।
এ সময় পুলিশের হাতে লাঞ্চিত হন বিএনপি নেত্রী ও সাংসদ শাম্মী আক্তার এবং বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাসরিন। মিছিলটি কোর্ট হাজতের সামনে আসার সাথে সাথে পুলিশ তাদের উপর বেধড়ক লাঠি চার্জ করে। মিছিল থেকে পুলিশ তাদের দুজনকে টেনে হিচড়ে ভিতরে নিয়ে হাজতখানার বাথরুমে আটকে রাখে।
সেখান থেকেই শাম্মী আক্তার টেলিফোণে সাংবাদিকদের এ ঘটনা জানান।
প্রশ্ন হচ্ছে মিছিল করা কি কোন অবৈধ কাজ? আগে খুব কমই পুলিশের দ্বারা মহিলারা নাজেহাল হত। কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন সরকারের পুলিশ বাহিনী রাস্তাঘাটে মহিলাদের সঙ্গে জঘন্য আচরন করে চলেছে। দিন দিন এটা বেড়েই চলেছে। পত্রিকার পাতা খুললেই এখন এ ধরনের কুকর্মের ছবি অহরহ দেখা যায়।
আটক করে তাদেরকে ভাল একটা জায়গায় রাখা যেতে পারত। বাথরুমে কেন? এমন যদি হয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরন, তাহলে যুব সমাজ তাদের কাছ থেকে কি শিখবে? পুলিশ একজন সংসদ সদস্যের সাথে এমন জঘন্য আচরন না করলেই কি পারত না?
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন